বেনাপোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষে নিহত-১

নিউজটি শেয়ার লাইক দিন

যশোর প্রতিনিধি:যশোরের শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল হাই (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে।

ঈদের দিন রাত (শনিবার ৭ জুন ) রাত ৯টা ৩০ মিনিটে বেনাপোল বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া পাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল হাই শার্শা উপজেলার বাহাদুরপুরা ডুপপাড়া গ্রামের মৃত হারান আলীর ছেলে। সে বেনাপোলের বিএনপি নেতা ‘লিটন গ্রুপ’-এর সক্রিয় কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র গুলো জানায়, ঈদের দিন সকাল ৭টা ২০ মিনিটে বাহাদুরপুর ইউনিয়নের স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ওই সময়ে বিএনপি নেতা হাসান গ্রুপের সমর্থক ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামসুরের ছেলে আবু সাইদ (৩৫) ও তার সঙ্গে থাকা ৪-৫ জন লোক কিছু আওয়ামী লীগ সমর্থকদের ঈদের জামাতে অংশগ্রহণে বাধা দেয়। এ সময়ে আব্দুল হাই বিষয়টির প্রতিবাদ করে। এই ঘটনাকে কেন্দ্র করে বিকেলে সাইদসহ ১-২ জন মোটরসাইকেলে এসে আব্দুল হাইকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে আব্দুল হাই গুরুদ্বার গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নটার দিকে তার মৃত্যু হয়। আব্দুল হাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডে ঘটনা ঘটেছে। অপরাধীদের ধরতে ইতিমধ্যে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এলাকায় শান্তি স্থিতিশীলতা রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *