স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সীমান্তে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি সহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসব ভারতীয় মুদ্রার বাংলাদেশের মুদ্রা মান ১২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
বুধবার(১৫ই ফেব্রুয়ারী ২০২৩) বেলা দেড়টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে এর বিপুল পরিমাণে ভারতের মুদ্রাসহ তাকে আটক করে বিজিবি সদস্যরা।
আটককৃত ব্যক্তির নাম-এম এ হান্নান ভূইয়া (৪৪)। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাজানকারা এলাকার এম এ কাদের ভূইয়ার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের বিজিবিএমএস, জি+ লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া এর নেতৃত্বে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে একজন পাসপোর্ট যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে তার ব্যাগ তল্লাশি করা হয় এবং তার ব্যাগের মধ্যে হতে ২ টি ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল এবং ৯,২৬,০০০ ভারতীয় রুপি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেন। ভারতীয় রুপি সে অবৈধভাবে বহন করছিলো। পরে তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া।