বেনাপোল সীমান্তে ১দিনের ব্যবধানে আরো ৮টি স্বর্ণের বার জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সীমান্তে ১দিনের ব্যবধানে আরো ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। বুধবার (১৫ই ফেব্রুয়ারী ২০২৩) সকালে বেনাপোল সীমান্তের পাঁচভূলাট এবং অগ্রভূলাট বিওপি’র মধ্যবর্তী নয়কোনা বটতলার মোড়ে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এসব স্বর্ণের বার উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৩২ গ্রাম। এ সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও জব্দ করেন। তবে বিজিবি স্বর্ণ পাচারের সাথে জড়িত থাকার দায়ে কাউকে আটক করতে পারেনি। উল্লেখ্য গতকাল দুপুরে যশোর ও খুলনা বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার জব্দ করেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, বুধবার সকালে নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পাঁচভূলাট এবং অগ্রভূলাট বিওপি’র মধ্যবর্তী নয়কোনা বটতলার মোড়ে অবস্থান নেয়। এ সময়ে মোটরসাইকেল আরোহী বিজিবি উপস্থিত বুঝতে পেরে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৭৩ লাখ ৭২ হাজার টাকা। স্বর্ণ উদ্ধারের ঘটনায় শার্শা থানায় একটি পাচার মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *