স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল পুটখালী সীমান্তের ১ টি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলিসহ জহুরুল বিশ্বাস (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আটক হয়েছে।
রোববার (১৬ই অক্টোবর ২০২২) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বেনাপোল পুটখালী কামারবাড়ী মোড়ে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে আটক করেন।
আটক জহিরুল বিশ্বাস পুটখালী পশ্চিমপাড়া এলাকার মৃত্যু জাহান আলী বিশ্বাসের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, আটককৃত জহিরুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। রোববার রাতে গোপন সংবাদের মাধ্যমে পুটখালী বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা জানতে পারে অস্ত্র নিয়ে জহিরুল ইসলাম পুটখালী কামারবাড়ি এলাকার দিকে যাচ্ছে। আগে থেকে বিজিবি সেখানে অবস্থান নেয়। জহিরুল ইসলাম কামারবাড়ি বাড়ি মোড়ে পৌছালে তাকে আটক করা হয়। এরপর তার কোমরে তল্লাশি চালিয়ে ১ টি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সকালে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।