যশোর রেলস্টেশন পুকুর থেকে এক ব্যক্তির মৃত্যুদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর শহরের রেল স্টেশন পুকুর থেকে টুকু মিয়া (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার গৌরীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার আবুল হাসেম গাজীর ছেলে।

রোববার সকালে পুকুরে ভাসানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে যশোর চাচড়া ফাঁড়ির পুলিশ ও কোতয়ালী থানা পুলিশ ।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় লোকজন পুকুরে গোসল করতে গেলে মৃত্যু দেহটি ভাসতে দেখে। সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ কিছু সময় পর ঘটনাস্থলে গিয়ে মৃত্যু দেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে যশোর রেপিড একশন ব্যাটেলিয়ানের সদস্যরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ওই ব্যক্তির মৃতদেহ সনাক্ত করে।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে? সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া প্রথমে মৃত্যু ব্যক্তি অজ্ঞাত ছিলো। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃতদেহটির পরিচয় সনাক্ত করা গেছে। নিহত ব্যক্তির পরিবারে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে কারণ জানা যাবে। তাছাড়া ময়না তদন্তের পরেই জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *