ঝিকরগাছায় নারী হত্যার আধা ঘন্টার মধ্যেই প্রযুক্তি ব্যবহার করে ঘাতককে আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় নারী হত্যাকাণ্ডের ঘটনায় প্রযুক্তি ব্যবহার করে আধা ঘন্টার মধ্যে ঘাতক মিজানুর রহমান’কে আটক করেছে যশোর গোয়েন্দা (ডিবি) ও ঝিকরগাছা থানা পুলিশের সদস্যরা।

ঘাতক মিজানুর রহমান জেলার ঝিকরগাছা উপজেলার সোনাকুড় (রিফিউজিপাড়া) এলাকার ওহাব আলী সরদারের ছেলে।

গত রোববার বিকাল পাঁচটার দিকে ঘাতক মিজানুর রহমান ভিকটিম সখিনা খাতুন ওরফে সুখী কে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় ঝিকরগাছার ০৯ নং হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোনাকুড় গামী ইটের সলিং রাস্তার বাদলের তালসারি মোড়ের উত্তর পাশে হারুনুর রশিদ ওরফে হারানের ছেলে আব্দুল সাত্তারের মালটা বাগানে। দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে প্রথমে মাথা ধরে মাল্টা গাছের গোড়ার সাথে আঘাত করেন। তারপর গালের ভিতরে বিষ ঢেলে তাকে হত্যা করেন। পরের দিন সকালে অর্থাৎ মঙ্গলবার সকাল দশটার দিকে এলাকাবাসী তার লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এরপর আধাঘন্টার মধ্যে প্রযুক্তি ব্যবহার করে যশোরের গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে প্রযুক্তি ব্যবহার করে ঘাতক মিজানুর রহমানকে আটক করেন।পুলিশের জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

 

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) সুমন ভক্ত, বলেন, আমাদের কাছে মৃতদেহ পাওয়ার খবর আসার সাথে সাথে আমরা প্রথমে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর যশোর নাভারন সার্কেল এসপি সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরানের দিকনির্দেশনা প্রযুক্তি ব্যবহার করে আমরা প্রথমে ঘাতককে শনাক্ত করি। এরপর আধা ঘন্টার মধ্যে ঘাতক মিজানুর রহমানকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক মিজানুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন তিনি আরো জানিয়েছেন প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে। তারপরেও বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চালানো হচ্ছে। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্টের পরে বলা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *