বাগআঁচড়া সীমান্তের অপরাধ জগতের ডন খ্যাত বকুলসহ ২৫জনের বিরুদ্ধে মামলা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোর শার্শা বাগআঁচড়া সীমান্তের অপরাধজগতের ডন নামে খ্যাত সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নানা অপরাধের হোতা হে চেয়ারম্যান নির্বাচনের দুদিন আগে প্রতিপক্ষ প্রার্থী আব্দুল খালেকের কর্মী সমর্থক মোস্তাক ধাবককে নির্মমভাবে হত্যা করে। ওই সময় নিহতের পরিবার বিচার না পাওয়ার আশঙ্কা মামলা দায়ের করেননি। তাছাড়া ইলিয়াস বকুলের 

বুধবার আব্দুল খালেক খতিব ধাবকের ছেলে নিহতের ভাই সাইফুজ্জামান ধাবক বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান অভিযোগটি গ্রহণ করেন।

আসামিরা হলে, বাগআঁচড়া বামুনিয়া গ্রামের মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে ইলিয়াস কবির বকুল, বাগআঁচড়া গ্রামের মৃত একাব্বর মোড়লের ছেলে ইকবাল হোসেন তুতুল, মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে আবু তালেব মন্ডল, ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাস, রশিদ মোড়লের ছেলে তরিকুল ইসলাম, মৃত আব্দুর রহমানের ছেলে টিংকু হাসান ওরফে ইয়াবা হাসান, আবু তালেব সরদারের ছেলে আসাদ, মৃত সাত্তার গাজীর ছেলে অসীম, মৃত আফিল উদ্দিনের ছেলে নজরুল ওরফে বোমা নজরুল, রবিউল ইসলাম সরদারের ছেলে সোহরাব হোসেন, মৃত বাবর আলীর ছেলে আকবর আলী ধুধুলী, ইদ্রিস আলীর ছেলে ওহিদ, আনছারের ছেলে বেড়ে আলমগীর, বাগআঁচড়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে ছোট বাবু, সরদারপাড়ার মৃত আফছার আলীর ছেলে আহম্মদ আলী, ঘোষপাড়ার মৃত শুকুর আলীর ছেলে মাসুদ,মৃত কিসমত আলীর ছেলে সাখাওয়াত হোসেন, মৃত কাওছার আলী বিশ্বাসের ছেলে মোকলেসুর রহমান তিতু, মৃত আসমত আলীর ছেলে আশরাফুল হোসেন আশু, বাগআঁচড়া গ্রামের মৃত একুব্বর আলী মোড়লের ছেলে খায়রুল আলম দুষ্টু, মৃত আব্দুর রহিম ফ্যাশানের ছেলে জুয়েল, মৃত সামছুদ্দিন বিশ্বাসের ছেলে ইদ্রিস আলী বিশ্বাস, মৃত মকছেদ আলী সরদারের ছেলে আবু তালেব সরদার, পিঁপড়াগাছি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াজ পারভেজ টিটু ও সাতমাইল গ্রামের সরদারপাড়ার আয়ুব আলী সরদারের ছেলে রিপন।

মামলার অভিযোগে জানা গেছে, আব্দুল খালেক খতিব ধাবক বাগআঁচড়া সাতমাইল গরু হাটের ইজারাদার। গত ১৬ নভেম্বর হাটের কাজ শেষে খাজনা আদায়ের নয় লাখ ৭৬ হাজার ও গরু ব্যবসায়ীদের ১৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে দু’ ছেলে মোস্তাক ও সাইফুজ্জামানসহ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে সাতমাইল পশ্চিমপাড়ার বায়তুল মামুন জামে মসজিদের সামনে আসামি ইলিয়াস কবির বকুলের নির্বাচনী অফিসের কাছে পৌঁছালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাদের গতিরোধ করে হামলা করে। এ সময় হামলাকারীদের লাঠি, লোহার রড, শাবলের আঘাতে সকলে গুরুতর আহত হন। একই সময় হামলাকারীরা তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় ও মোটরসাইকেল ভাংচুর করে। পরে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মোস্তাকের অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১৯ নভেম্বর মোস্তাক মারা যান।

উল্লেখ্য নিহতের পরের দিন নিহতের সাইফুজ্জামান বাদী হয়ে শার্শা থানায় ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু শার্শা থানার পুলিশ আসামিদের না ধরে কালক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে লোক দেখানো তিন আসামিকে আটক করেন শাশা থানা পুলিশ। তার দুদিন পরে ৭ জন আসামি আদালত থেকে অগ্রিম জামিন নিয়ে এলাকায় আরো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে থাকে। হত্যা মামলার অপরাধী প্রধান দুই আসামি পলাতক রয়েছে।

নিহতের ভাই সাইফুজ্জামান বলেন, আসামিরা এলাকায় এক উর্ধ্বতন নেতার সহযোগিতায় এলাকায় এখনো পর্যন্ত সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমরা নির্বাচনে জয়ী হয়েও এলাকায় এখনো প্রবেশ করতে পারছিনা। গতকাল তাদের এক কর্মী ডাক্তার খলিলকে সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের ক্যাডার বাহিনীরা বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেছে। তাকে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নয় বলে তিনি জানান।

বিষয়টি নিয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, থানায় মামলা হওয়ার পর আমরা ৩ আসামিকে আটক করেছি। পরের দিন বাকি আসামিদের মধ্যে ৭ জন আদালতে হাজিরা দিয়ে অগ্রিম জামিন নিয়ে এসেছে। এখনো পর্যন্ত দুই আসামি পলাতক রয়েছে। তাদেরকে ধরতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *