স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগরে বোমা তৈরি করার সময় বিস্ফোরিত বোমায় নিহত শফিকুল ইসলাম শম্পার বাড়ির পাশ থেকে ৩০ টি বোমা ও দেড় কেজি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যশোরের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৬)। সদস্যরা।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোরের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৬) সদস্যরা অভিযান চালিয়ে শম্পার বাড়ীর নিকটের একটি ডোবা থেকে এ বিপুল পরিমাণে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেন।
বিকেল তিনটার দিকে উদ্ধারকৃত বোমা র্যাবের বোমা ডিসপোজাল টিম বোমাগুলো নিস্ক্রিয় করেন।

উল্লেখ্য,গত ১৪ সেপ্টেম্বর নিজ ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হয় বোমা তৈরীর কারিগর শফিকুল ইসলাম শপ্পা। এ সময়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেও তার অবস্থার কোন উন্নতি না হয় পরিবারের লোকজন পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ুন# ৮পিস্তলসহ আটক আজিমের ভাই সামাদ ফুটপাতের ভাজা-মুড়ি বিক্রেতা কোটি কোটি টাকার মালিক
এর পরপরই র্যাবের গোয়েন্দা টিম তদন্ত শুরু করে জানতে পারে সরিফুল ইসলাম শপ্পার বাড়ির নিকটের একটি ডোবা খানায় বিপুল পরিমানের বোমা ও বোমা সরঞ্জাম রয়েছে। একপর্যায়ে যশোর র্যাব -৬ এর সদস্যরা শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অভিযান শুরু করেন। সেখান থেকে তারা ৩০টি বোমা ও দেড়কেজি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেন।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মাহাফুজুল ইসলামের বলেন, শফিকুল ইসলাম শম্পা বোমা তৈরীর সময় বিস্ফোরণে গুরুতর জখম হন। এরপর থেকে র্যাব সদস্যরা তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে জানা যায় নিহত শরিফুল ইসলাম শম্পার বাড়ির পাশের একটি ডোবায় বিপুল পরিমাণে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম ফেলে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে সেখানে অভিযান চালিয়ে ৩০ টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে খুলনা র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এর উপস্থিতিতে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় বলে তিনি জানান।