স্টাফ রিপোর্টার:যশোর পুলিশের হিট লিস্টে থাকা সীমান্তের মাদক সম্রাট বাদশা মল্লিক অবশেষে গ্রেপ্তার হয়েছে।বেনাপোলের মাদক সম্রাট নামে খ্যাত ভবারবেড় এলাকার রবিউল ইসলাম কালু ও রঘুনাথপুর এলাকার বাদশা মল্লিক সহ যশোরের ১৪ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে তাদের ছবি নামসহ দিয়ে ৩ বছর আগে পোস্টার ছাপিয়ে ছিল যশোরের পুলিশ সুপার। ছবি প্রকাশ করার সাথে সাথে এসব মাদক ব্যবসায়ীরা কিছুদিন যাবত প্রতিবেশী রাষ্ট্র ভারতের আত্মগোপন করেছিল। অবশেষে মঙ্গলবার সন্ধায় বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে বাদশা মল্লিককে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বাদশা মল্লিকের বিরুদ্ধে ঢাকা শেরে বাংলা নগর থানায় একটি জিআর মামলা ছিল। এছাড়া যশোর পুলিশের পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের হিট লিস্টে থাকা অপার মাদক সম্রাট বেনাপোল বল ফিল্ডের সামনে কুলুবাড়ী এলাকার রবিউল ইসলাম কালু দীর্ঘদিন ধরে ভারতে পালিয়ে আছে।
বাদশা বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কোরামত আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দুই যুগ ধরে মাদক সম্রাট বাদশার রাজত্ব বেনাপোল সীমান্ত জুড়ে। বড় বড় মাদকের চালান তার হাত দিয়ে ঢুকে দেশের অভ্যন্তরে। তবে আশ্চর্যের বিষয় হলো, এতো বড় একজন মাদক সম্রাট হলেও সব সময় থাকতো ধরা ছোঁয়ার বাইরে। সব সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় তার ছিল এ আধিপত্য বিস্তার। তবে কখনো প্রশাসনের উপর মহলের চাপ পড়লে পালিয়ে যেত ভারতে আবার ভারতে চাপ পড়লে চলে আসতো বাংলাদেশে। দুই দেশে রয়েছে তার নাগরিকত্ব।
তবে এত ভয়ঙ্কর একজন মাদক সম্রাট প্রকাশ্যে রাজত্ব করলেও যেন আইনের লোকের কারো কোন মাথা ব্যথা ছিল না। তার মাদকের চালান আটক হলেও তাকে রক্ষা করতে কাগজ কলমে দেখানো হতো পরিত্যক্ত। এর পিছনে বাদশা ছিল কারো অর্থ বাণিজ্যের মাধ্যম আর কারো ক্ষমতার হাতিয়ার। তবে বছর ১০ আগে একবার পুলিশ তাকে আটক করলেও বিভিন্ন তদবিরে অবশেষে ছেড়ে দিতে বাধ্য হয়।
বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ (ওসি) মামুন খান, বাদশা মল্লিক কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে একজন গ্রেপ্তার পরোয়ানা এজাহারভুক্ত আসামি। সে দীর্ঘদিন ধরে ভারতে পালিয়ে ছিল। ভারতের থেকেই সে দেশের ভিতরে তার লোকজন দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে যাচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে তার গ্রামের বাড়ি রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আগামীকাল তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।