৪০ ডিগ্রি তীব্র দাবদাহে যশোরের জনজীবন বিপর্যস্ত 

নিউজটি শেয়ার লাইক দিন
নিজস্ব প্রতিবেদক: মৌসুমে দ্বিতীয় দফায় যশোরাঞ্চলে তীব্র তাপদাহ বইছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। শনিবারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২৮শে মার্চ ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বলছেন আগামী এক সপ্তাহ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

তীব্র তাপদাহে কাইল হয়ে পড়েছে জনজীবন। গরমে প্রাণীকূল তৃষ্ণায় ওষ্ঠাগত। বিশেষ করে চলতি বোরো সৌসুমে শুরু হওয়া ধান কাটার শ্রমিকেরা গরমে কাহিল হয়ে পড়ছে। এদিকে রৌদ্রের প্রচণ্ডতাপে তাপে যশোরঞ্চালে বেশকিছু সড়কে পিচ গলতে দেখা গেছে।

তাপমাত্রা বাড়ার ফলে যশোরের কিছু সড়কের পিচ গলে যাচ্ছে। স্থানে স্থানে গাড়ির চাকা দাগ বসে যাচ্ছে। পিচ গলে জায়গায় জায়গায় ঢিবি হয়ে যাচ্ছে। মণিরামপুর -কেশবপুর আঞ্চলিক মহাসড়ক, খাজুরা বাসস্ট্যান্ড, যশোর নড়াইল মহাসড়ক, যশোর মাগুরা মহাসড়কে পিচ গলতে দেখা গেছে। তবে তাপদাহ আরো বাড়লে  রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে।

যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত মার্চের প্রথম সপ্তাহে থেকে তাপমাত্রায় পুড়তে থাকে যশোর। তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠে। সমগ্র মার্চ তাপমাত্রায় পুড়লেও এপ্রিল কিছুটা কমতে থাকে। চলতি মাসের প্রতি সপ্তাহে কম বেশি বৃষ্টি হওয়াতে তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকে। তবে গত কয়েকদিন ধরে হঠাৎ করেই সকাল থেকে তাপমাত্রার পারদ উঠতে থাকে। যা সর্বোচ্চ উঠে শনিবারে দাঁড়ায় ৪০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।হঠাৎ করে তাপদাহে চরম ভোগান্তিতে পড়েন সব শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে, মাঠে কাজ করা বোরো ধান কাটার কাজে নিয়েজিত কৃষক ও শ্রমিকেরা। এসব মানুষের গরমে নাভিশ্বাস উঠে যায়। চাইলেই গরমে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই তাঁদের।

কৃষকেরা জানিয়েছে, জমিতে ধান পেকে গেছে; একটু বৃষ্টি বা ঝড় হলেই ধানের ব্যাপক ক্ষতি হবে। তাই গরমে কাহিল হলেও ক্লান্তিহীন পরিশ্রমে সোনার এ ফসল ঘরে তুলবেন তারা। এদিকে তাপদাহে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ দিন দুপুরে লোকজনের উপস্থিতি গত কয়েক দিনের চেয়ে কম দেখা গেছে।

রিকশাচালক জাবেদ আলী বলেন, প্রচন্ড তাপদাহে বাইরে বের হওয়া যাচ্ছে না। রিকশা নিয়ে রাস্তায় বের হলে মনে হচ্ছে চামড়ায় কেউ বুঝি গ্যাস লাইট অথবা দিশলাইয়ের কাঠি দিয়ে গায়ের চামড়ায় ধরিয়ে দিচ্ছে। তারপরও গরিব মানুষ স্ত্রী সন্তানদের মুখের দিকে তাকিয়ে রাস্তায় বের হতো। তাছাড়া প্রচন্ড গরমের কারণে রাস্তায় ভাড়াও কম।

যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া অফিস জানিয়েছে, যশোর শহর আশপাশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী এক সপ্তাহ আবহাওয়া পরিস্থিতির তেমন কোন পরিবর্তন হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *