নিজস্ব প্রতিনিধি: সারা বিশ্ব করনা ভাইরাস মহামারি রূপে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে সারাবিশ্বে করনা কানতে মারা গেছে ৯০ মানুষ। আক্রান্ত হয়েছে ১৮ লাখের অধিক। বাংলাদেশ এই প্রাণঘাতী ভাইরাসটি ইতোমধ্যে কেড়ে নিয়েছে ৩৪ জনের প্রাণ। আক্রান্ত হয়েছে প্রায় ৬শতাধিক। এই প্রাণঘাতী ভাইরাসের কারণে বাংলাদেশ সরকার ইতিমধ্যে দেশের ৬৪টি জেলায় লকডাউন ঘোষণা করেছে। সারা দেশের পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে নামানো হয়েছে সেনাবাহিনী। দেশে করোনাভাইরাস এর সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ পুলিশ বিভিন্ন ধরনের প্রচারণা ও দুস্থদের খাদ্য সামগ্রী ত্রাণ দিয়ে আসছে। যে কারণে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের গতি কিছুটা শিথিল হয়ে পড়েছে । আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে জেলার অপরাধীরা। তারা ইতিমধ্যে হয়ে পড়েছে বেপরোয়া। এসব অপরাধীরা স্ব-স্ব এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি. জুয়া খেলা, মাদক গ্রহণের মত অপরাধ করে বেড়াচ্ছে নির্বিঘ্নে। এলাকায় তাদের কেউ নিষেধ করলে এসব সঙ্ঘবদ্ধ মাদক ব্যবসায়ী তার ওপর চড়াও হচ্ছে। করছে লাঞ্ছিতও। বৃহস্পতিবার এ সকাল দশটার দিকে যশোর রেলগেট পুরাতন বেনাপোল বাসস্ট্যান্ডের 100 গজ দূরে হোটেল শাহরিয়ার পশ্চিম পাশে মানিকের পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, সঙ্ঘবদ্ধ এসব মাদক ব্যবসায়ী ও মাদকসেবী পুকুর পাড়ের পশ্চিম পাশে আম গাছের নিচে বসে জুয়া খেলছে এবং অন্য একটা গ্রুপ মাদক সেবন করছে।
প্রথম ভিডিওটি দেখতে ক্লিক করুন । রোনাভাইরাস এর মধ্যেই তাদের এই কর্মকান্ডের বিষয়টি জানতে চাইলে তারা বলেন, করোনাভাইরাস আমাদের ধরবেনা। যারা কোন নেশা টেশা করে না করোনাভাইরাস কাদের কে ধরবে। তাই যাতে করোনাভাইরাস আমাদেরকে না ধরে তার জন্য বেশি করে মাদক সেবন করছে। তবে খোলা জায়গায় মাদক সেবন কড়াই পুলিশ তাদের কিছু বলবে কিনা জানতে চাইলে তারা জানান, পুলিশ তো তাদের হাতের মুঠোয়। তাই পুলিশকে তারা কোন ভয় পায়না। স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, ইয়াবা ব্যবসায়ী রুহুল, দেলো.রাসেদ,বাবু, হৃদয় এখানকার আস্তানার প্রধান। এসব অপরাধীরা প্রতিদিন সকাল হলেই এ পুকুর পাড়ে এসে মাদক বিকিকিনি ও সেবন করে থাকে। সারাদিন এ পুকুর পাড়ে জুয়া খেলা ও মাদক সেবনের নিরাপদ স্থান তৈরি করে নিয়েছে তারা। এলাকার কেউ কিছু বলতে গেলে এ সঙ্ঘবদ্ধ মাদক ব্যবসায়ীও সেবনকারী তাদের উপর চড়াও হয় ও লাঞ্ছিত করেন। এই ভয়ে তাদেরকে এলাকার কেউ কিছু বলেনা। দ্বিতীয় ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ার কারণ জানতে চাইলে সদর থানার অফিস ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, এই মুহূর্তে মহামারী করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লক ডাউনলোড চলছে। পুলিশ করোনাভাইরাস প্রতিরোধ করতে বিভিন্ন স্থানে প্রচার ও প্রচারণা চালাচ্ছে। কোথাও কোথাও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বিতরণ করছে। তাই অপরাধী দমনে পুলিশের একটু বেগ পেতে হচ্ছে। তবে কেউ অপরাধীদের সুনির্দিষ্ট তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।