বেনাপোল প্রতিনিধি:বেনাপোলে ছোট ভাই আমজাদ হোসেন মিশার গুলিতে বড় ভাই রাসেল (৪০) নিহত হয়েছে।
নিহত ব্যাক্তি শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মৃত: ইদুর বড় ছেলে ও হত্যাকারি আমজাত হোসেন মিশা ছোট ছেলে। বুধবার ২৯জুলাই সকাল১০টার দিকে বেনাপোল কাগজপুকুর নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতের চাচা সুবহান বলেন, সকালে বড় ভাইয়ের কাছে জোরপূর্বক টাকা চাওয়ায় না দেয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।এসময় তার ছোট ভাই আমজাত হোসেন মিশা নিজ ঘরের ভিতর থেকে থেকে পিস্তল ও চাকু নিয়ে তার বড় ভাইয়ের নিজ ঘরের মধ্যে গিয়ে ঘাড়ে গুলি করে।স্থানীয় লোকজন বুঝে ওঠার আগেই সে পালিয়ে যায়।আত্বীয় স্বজনরা খবর পেয়ে রাসেল কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

স্থানীয়রা বলেন,হত্যাকারি আসামি মিশা এক সময়ের ত্রাশ কাগজপুকুরের মৃত:আমিনুরের সহচর ছিলো।তার নামে থানায় একাধিক মামলা আছে।অবৈধ অস্ত্র, গুলি,চাকু সে কোথায় পাই কে দেয় পুলিশে জিজ্ঞাসবাধ করলে আরো অনেক গোপন তথ্য বের করতে পারবে।
বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মামুন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ছোট ভাই বড় ভাইকে গুলি করে হত্যা করে ভারতে পালানোর সময় চেকপোস্ট সীমান্ত থেকে হত্যার আসামিকে পিস্তল, ৩রাউন্ড গুলি ও একটি চাকু সহ আটক করা হয়।প্রাথমিক তদন্ত করার পরেই প্রকৃত সত্য উদঘাটন হবে। লাশটি মর্গে পাঠানোর কার্যক্রম চলছে বলেতিবলে জানান