তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার, পাচারকারী গেল কই ?

নিউজটি শেয়ার লাইক দিন

বিশেষ প্রতিনিধি: বেনাপোল সীমান্তে তিন কোটি টাকা মূল্যের ৩০ পিস স্বর্ণের বার উদ্ধার হলেও স্বর্ণ প্রচারকারী আটক হয়নি। বিষয়টি নিয়ে এলাকায় কানাঘষা শুরু হয়েছে। স্থানীয় একাধিক সূত্রগুলো বলছে স্বর্ণগুলো নিয়ে ওই পাচারকারীকে ছেড়ে দিয়েছে বিজিবি

সোমবার (১৮ই জুলাই) দুপুরে জেলার শার্শা উপজেলার বেনাপোল পুটখালী শিকরী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে  দুইজন মোটরসাইকেল আরোহীকে আটক করেন। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি করে ৩০ টি সৈন্যের বার উদ্ধার করেন। জব্দকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম বা ৩০০ ভরি। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় তিন কোটি ৮০ হাজার টাকা।

 

নাম প্রকাশ না করার শর্তে সীমান্তের একাধিক সূত্রগুলো জানিয়েছে, এসব সোনার মালিক পুটখালির আন্ডারগ্রাউন্ডের ও সোনা চোরাচালানের গডফাদার নাসির, সেলিম ও জিয়া। এসব চোরাচালানী সিন্ডিকেটের মূল হোতারা অনেক শক্তিশালী হওয়ায় সোনার বার গুলো রেখে পাচারকারীদের ছেড়ে দেওয়া হয়। অধিকাংশ সময়ে বিজিবি সদস্যরা সোনার বড় বড় চালান আটক করলেও পাচারকারী ও মূল সোনা চোরাচালান সিন্ডিকেটের নামে কোন মামলা করা হয় না। এর ফলে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় সোনা চোরাচালানি সিন্ডিকেটের মূল হোতারা। সোমবার দুপুরে চোরাচালানী চক্রের দুই সদস্য সোহাগ ও তার সহযোগী সোনা নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে যাচ্ছিল। এ সময় সিগন্যাল দিয়ে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটিকে দাঁড় করান। মোটরসাইকেলটিতে তল্লাশি করে ৩০ পিস সোনারবার উদ্ধার করেন। অথচ বিজিবি সদস্যরা মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে অজ্ঞাত কারনে ছেড়ে দিয়েছেন। তাদের বিরুদ্ধে কোন মামলা করা হয়নি। বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষা চলছে ।

 

বিপুল পরিমাণে সোনার বার আটক হলে ও পাচারকারী আটক না হওয়ার কারণ জানতে চাইলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, স্বর্ণ পাচারকারীদের আটক করা হয় না, এটা বলা যাবে না। পাচারকারীরা অনেক চতুর। তারা বিজিবি উপস্থিত বুঝতে পারে অধিকাংশ সময়ে স্বর্ণের চালান ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। তাই তাদের ধরা সম্ভব হয় না বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *