নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের হস্তক্ষেপে যশোর মেডিকেল কলেজ ছাত্রাবাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বৈঠক পন্ড হয়ে গেছে।
সোমবার (১১ই আগস্ট) রাতে ঘটনাটি নিয়ে ছাত্রাবাসে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ছাত্রদলের প্রচার সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মুক্তাদির ও ডা. প্যারিস সেখানে উপস্থিত হয়ে সেখান থেকে তাদেরকে চলে যেতে বলেন। কিন্তু সেখান থেকে না গিয়ে কিছুক্ষণ পর মেহরাব ও তার কয়েকজন বন্ধু হোস্টেল সুপারকে ফোন করে তৎকালীন ছাত্রলীগের ঘনিষ্ঠ ডা. আজম ও ডা. নাঈমকে ডেকে আনেন, যা আবারো উত্তেজনা বাড়ায়। পরে অন্যান্য শিক্ষার্থীরা সেখানে জড়ো হলে তারা সেখান থেকে পালিয়ে যায়।
নাম প্রকাশ না করা শর্তে ছাত্রাবাসের কয়েক জানান, ছাত্রলীগ সভাপতি নাফিজ শহিদুল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন, সহ-সভাপতি সামী সাদিক ও ফাহিম ফয়সাল হোস্টেলের JMC-10 ব্যাচের ছাত্রলীগ সদস্য শেখ সাকিবের কক্ষে গোপন বৈঠক করছিলেন। বিষয়টি জানতে পেরে সাধারণ শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্য জানতে চাইলে শেখ সাকিব উত্তেজিত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় JMC-12 ব্যাচের মেহরাব হোসেন ফাহিম ছাত্রলীগের পক্ষে কথা বললে তার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের হাতাহাতি হয়। যদিও ছাত্রলীগ নেতারা পরে হোস্টেল ত্যাগ করেন, তবে মেহরাবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে।
পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন ছাত্রদলের প্রচার সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মুক্তাদির ও ডা. প্যারিস। কিন্তু কিছুক্ষণ পর মেহরাব ও তার কয়েকজন বন্ধু হোস্টেল সুপারকে ফোন করে তৎকালীন ছাত্রলীগের ঘনিষ্ঠ ডা. আজম ও ডা. নাঈমকে ডেকে আনেন, যা আবারো উত্তেজনা বাড়ায়। বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে তারা সেখানে এসে হাজির হয়। কিছুক্ষণ পরে তারা সেখান থেকে পালিয়ে যায়।
হোস্টেল সুপার ডা. গাজী শরীফ বলেন, শিক্ষার্থীদের মধ্যে মতপার্থক্যের কারণে গোলযোগের সৃষ্টি হয়েছিল। পরে আমি এসে বিষয়টি নিরসন করি। তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি বলে তিনি জানান।