খায়রুল বাশার: বড়শিতে লোভনীয় টোপ ফেলে অপেক্ষা করছেন মৎস্য শিকারীরা। কোন ধ্যান-জ্ঞান নেই, একটাই শুধু দৃষ্টি, কখন পাতকাঠিটি তলিয়ে যায়।
আর তখনই ছিপ হাতে জোরে টান। মাছ ধরতেই দর্শকদের চিৎকার। আনন্দঘন পরিবেশ ঘেরজুড়ে! এমন দৃশ্য চোখে পড়েছে যশোরের অভয়নগর উপজেলার আসাদের ঘেরে। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা বড়শি দিয়ে টিকেট কেটে মাছ ধরার গ্রামীণ ঐহিত্য এখনও টিকিয়ে রেখেছেন উপজেলার ডুমুরতলার দারুল আসাদ মৎস্য খামার বা আসাদের ঘের। আর এই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন অভয়নগর বাসী।
শুক্রবার (২৩ জুন) এই ঘেরে টিকিট কেটে ছিপ দিয়ে মাছ শিকারের আয়োজন করা হয়। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মাছ শিকার। মাছ ধরতে বৃহস্পতিবার রাত থেকে দিঘির পারে তাঁবু টানিয়ে অবস্থান নিয়ে রেখেছিলেন মাছ শিকারিরা। কেউ কেউ সেখানেই মাছ রান্না করে ছোটোখাটো পিকনিকও সেরে নেন। অনেকে তা দেখতে পুকুর পাড়ে আসেন। সবমিলে উৎসব উৎসব আমেজ লক্ষ করা যায় ।
এবার ঘেরের পাড়ে মাছ শিকারের জন্য রাখা ছিল ১১২ টি সিট। আশেপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মাছ শিকারিরা বাহারী রঙের ছিপ দিয়ে মাছ শিকার করছেন। প্রতিটি সিট তিন হাজার টাকা হারে কিনেছেন তারা।
এবার মাছ ধরতে এখানে এসেছেন মনিরামপুর, ডুমুরিয়া, ফুলতলা , নড়ইেলের শৌখিন মাছ শিকারিরা। অনেক বেশি মাছ পাওয়ায় বেশ খুশি হয়েছেন তারা।
মাছ শিকারী ইউসুফ আলী বলেন, মাছ শিকার করতে ভালো লাগে। তাই শখের বশে যেখানে মাছ শিকারের খবর পাই, সেখানেই যাওয়ার চেষ্টা করি। এরই মধ্যে দেশের প্রায় ৩০ থেকে ৩৫টি পুকুরে মাছ শিকারের অভিজ্ঞতা আছে।
অপার মাছ শিকারি আমিনুল ইসলাম বলেন, আমি বিভিন্ন ঘেরে মাছ শিকারে আসি। এখানে এসে আমি খুব খুশি। আমি ৫ কেজি উজনের কাতলা মাছ পেয়েছি। এ জায়গার মাছ গুলো আকারে অনেক বড়। ৪/৬ কেজি ওজনের মাছ বেশি।
নুর ইসলাম নামে আরেক মাছ শিকারি বলেন, আমরা যখন টিকিট কিনি তারা আমাদের বলেছিল যে ৫ থেকে ৬ কেজি ওজনের মাছ আছে। ৩ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি। ৫ কেজি ওজনের কার্প মাছ বড়শিতে পেয়েছি। তবে মুরশিদুল হকের ধারণা, মাছের পরিমাণের তুলনায় ঘেরে এবার ছিপ বেশি হয়ে গেছে। মাছও ছোট। তাই এবার এই ঘেরে মাছ আমি পায়নি । আমার লোকসান হবে।
মাছ ধরা দেখতে আসা জাকির হোসেন জানান, মাছ ধরার প্রতিযোগিতার দৃশ্য দেখে তিনি আমি মুগ্ধ । এখানে ১১২ জন মাছ শিকারী এসেছেন। আশপাশের এলাকার সাধারণ মানুষ ও এই মাছ উৎসব দেখতে এসেছে। মাছ ধরার এই উৎসবের আয়োজন করেন দারুল আসাদ মৎস্য খামার।
মাছ শিকারের আয়োজক ঘেরের মালিক আসাদ জানান, আমার ১২ বিঘা ঘেরে র্দীঘদিন ধরে মাছ চাষ করে আসছি। মৎস্য শিকারীদের আনন্দ দিতে আমার এই আয়োজন। আমার ঘেরে সব ধরণের মাছ আছে। আমি ৩ হাজার টাকা টিকিটি প্রতি নিয়েছি। তাতে আমার ৩ লাখ ৩৬ হাজার টাকা আয় হয়েছে। এসময়ে এ উৎসবে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া গ্রুপের সেলস্ এন্ড মার্কেটিং হেড মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন হোসেন, সাংবাদিক রাজয় রাব্বি।