এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক ॥ যশোর বাগআঁচড়া নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের (এমজিএফ) শাখা ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ উঠেছে।

করে হয়রানি করছেন বলে অভিযোগ করেছেন গ্রাহক খাদিজা বেগম। তিনি আরও অভিযোগ করেছেন তার বিয়াই ও বেয়াইন সাথে মিলে এই কর্মকর্তা বিভিন্ন হয়রানি করে আসছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বার) প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে খাদিজা বেগম নামে এক নারী এ অভিযোগ করেন। তার বিয়াই ও বেয়াইন সাথে মিলে এই কর্মকর্তা বিভিন্ন হয়রানি করে আসছেন বলে ও তিনি অভিযোগ করেন। এসময়ে তিনি এনজিও কর্মকর্তার হয়রানি থেকে রেহাই পেতে ও ঋণ গ্রহণের অনুকূলে জমাকৃত স্বাক্ষরিত সাদা চেক ফেরত পাওয়ার ও দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আমি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী খাদিজা বেগম। আমার ছেলে রাশিয়া প্রবাসী। আমার মেয়ে সারমিন আক্তার হীরার ও স্বামী রানা খলিল কে বিদেশে পাঠানোর জন্য টাকার প্রয়োজন হয়। তখন আমি সাতক্ষীরার অধীনে পরিচালিত নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন এনজিওর তিনি একজন নিয়মিত গ্রাহক। পরে গত ইং ২০২২ সালের ২০ জুন দুই লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণের বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্বাক্ষরযুক্ত ২টি ফাকা চেক যাহার নম্বর এফএসআইবি/ এমএসডি-বি ২২৪৪৭৫৩ ও এফএসআইবি /এমএসডি-বি ২২৪৪৭৫৪ চেক দুইটি শাখা ব্যবস্থাপক মোঃ জহিরম্নল ইসলাম কে প্রদান করি। ঋণ পরিশোধের পর আমি চেক ফেরত চাই। তখন তিনি বিয়াই ও বেয়াইন সাথে মিলে আমাকে দিয়ে পুনরায় তার প্রতিষ্ঠান থেকে ২০২৪ সালের ৩০জুন ষাট হাজার ঋণ করান। এবারও ঋনের বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আমার নামীয় হিসাব নং ০২১৩১২২০০০০৬৫০৩ স্বাক্ষরযুক্ত দুইটি ফাকা চেক যার জহিরম্নল ইসলামকে প্রদান করি যার নং এফএসআইবি/এমএসডি-বি ২২৪৪৭৫৫ ও এফএসআইবি/এমএসডি-বি ৪১০৬৯৪৫। ঋণ পরিশোধের পর চেক ৪টি ফেরত চাহিলে শাখা ব্যবস্থাপক জহিরম্নল ইসলাম খাদিজা বেগমকে বলেন, ঋণ নেওয়া বন্ধ করলে সকল চেক ফেরত দেওয়া হবে।
এদিকে, আমার ঋণ পরিশোধের পর শাখা ব্যবস্থাপক জহিরম্নল ইসলাম আমার বিয়াই ইব্রাহীম খলিলকে পরামর্শ প্রদান করে আমাকে দিয়ে গত ২০২৪ সালে ২৫ আগস্ট আবার এনজিএফ বাগআঁচড়া শাখা থেকে তিন লক্ষ টাকা ঋণ গ্রহণ করি। ঋনের বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আমার নামীয় হিসাব নং ০২১৩১২২০০০০৬৫০৩ এর স্বাক্ষরযুক্ত ফাকা চেক যাহার নম্বর- এফএসআইবি/এমএসডি-বি ২২৪৪৭৫৮৬ ও এফএসআইবি/এমএসডি-বি ২২৪৪৭৫৯ চেক দুইটি জামানত সরূপ প্রদান করি। এই ঋণ তিন লক্ষ টাকা শাখা কর্মকর্তা আমার হাতে না দিয়ে, আমার বিয়াই ইব্রাহীম খলিল কে ঋণ হিসাবে প্রদান করে। একই সাথে আমার সকল ঋনের গ্রান্টার নিযুক্ত ছিলেন আমার জামাই রানা খলিল ও বিয়াই ইব্রাহমি খলিল। সকল ঋনের টাকাও আমি পরিশোষ করে ৬টি চেক চাইলে ব্যবস্থাপক জহিরম্নল ইসলাম, হিসাব রক্ষক রাইহান, এনজিএফ, বাগআঁচড়া শাখার মাঠকর্মী সজল খাদিজা বেগমকে চেক না দিয়ে কালক্ষেপন এবং ভয়-ভীতি প্রদান করে আসছেন। তিনি আরও অভিযোগ করেন, শাখা ব্যবস্থ্যপকের সাথে আমার বিয়াই ও বেয়াইনদের সাথে সু-সম্পর্ক আছে। তার পরামর্শে বিয়াই ও তার স্ত্রী বেয়াইন রেজিনা খাতুনের ১৮৫৮৭০৫৮৪ হিসাব নাম্বারের একটি রূপালী ব্যাংক লিমিটেড, কলারোয়া শাখা, সাতক্ষীরা চেকে ধার পরিশোধের জন্য আটান্ন লাক্ষ টাকার চেক প্রদান করেন। তখন আমার স্বামী চেক হাতে পয়ে নগদায়নের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ বাগআঁচড়া সাব শাখা, যশোরে উপস্থাপন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ কর্তৃপক্ষ অনলাইন প্রযুক্তির মাধ্যমে চেকটি রূপালী ব্যাংক লিমিটেড এ উপস্থাপন করেন। কিন্তু চেক প্রদানকারী কর্তৃক পরিশেবা বন্ধ রয়েছে বলে চেকটি ডিজঅনার করে চলতি বছরের ২ মে ইসলামী ব্যাংক বাংলাদেশ কর্তৃপক্ষ চেক ডিজঅনার ¯িস্নপসহ চেকটি ফেরত দেন।
তাই নিজের ও পরিবারের জীবন রক্ষা এবং বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আইনী সহযোগীতাসহ ন্যায়বিচারের আশা করছি। লিখিত বক্তব্যে উপস্থিত ছিলেন, গ্রামের প্রতিবেশী রায়হান, কবিরম্নল ইসলাম, এবং আব্দুর রহমান মেয়ে শারমীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *