স্টাফ রিপোর্টার: সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশেররর ২৮ জুনে অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশ।
সমাবেশ সফলের লক্ষ্যে জেলা শাখার উদ্যোগে বুধবার (( ২৪ জুন ২০২৫)) বিকাল ৫টায়যশোর জেলা সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারের পরিচালনায় এক বিরাট মোটরসাইকেল শোডাউন খুলনা পুরাতন বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু হয়।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাএবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে যশোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মিয়া মোঃ আব্দুল হালিম বলেন,
“জুলুম নির্যাতন অত্যাচারে অতিষ্ঠ জনগণ বিগত দিনের দখলদার, চাঁদাবাজ গুম খুনের সরকার চায় না”। শুধু নেতার পরিবর্তন করলে হবে না সাথে নীতির সংষ্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে। ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সকল ষড়যন্ত্রকারীদের বিষয়ে চোখ কান খোলা রেখে আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ভাইস প্রিন্সিপাল রুহুল আমিন, জয়েন্ট সেক্রেটারি এইচ এম মহসিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ,প্রচার ও দাওয়াত সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মোঃ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মুফতি মঈন উদ্দিন, অর্থ সম্পাদক আখতারুজ্জামান তাজু, সহ সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল,জাতীয় শিক্ষক ফোরাম জেলা সেক্রেটারি প্রভাষক আশরাফুল ইসলাম, ইসলামিক শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব আবুল বাশার,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুফতি আবু জর বিন হাফিজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন প্রমুখ।
ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করতে হবে”। সমাবেশে জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার এবং গত ১৬ বছরে সংঘটিত রাজনৈতিক, প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার, দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সব সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমার দাবি জানানো হয়। জেলা সভাপতি আব্দুল হালিম মিয়া বলেন, “গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিল করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি আর) পদ্ধতি একটি নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে। এটি চালু করলে জনগণের ভোটের ভিত্তিতে আসন বরাদ্দ হবে এবং প্রত্যেক রাজনৈতিক দল বা প্রার্থী তাদের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী আসন পাবে, যা জনগণের ইচ্ছাকে আরও সঠিকভাবে প্রতিফলিত করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের জান মাল লুটপাট করবে না বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে”। বিগত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।