তরিকুল ইসলাম মিঠু,যশোর প্রতিবেদক: মজা মারে সালাউজ্জামান ভাই। শ্রমিকরা শুধুই মোট বা বোঝা বয়। যুগ যুগ ধরে সালাউজ্জামান ভাইয়ের মত ঠিকাদারা শ্রমিকের মাথায় মোট বা বোঝা রেখে তাদেরকে ঠকিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।
রাজনৈতিক বিবেচনায় শ্রমিক ঠিকাদারের কাজ বাগিয়ে নিয়ে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক না দিয়েই শুধু অর্থ বছরে ভোগ করেছেন সাড়ে ৩৯ লাখ টাকা। আওমীলীগ সরকারের আমলে তিনি এভাবে শ্রমিকদের রক্ত চুষে করেছেন কোটি কোটি টাকার সম্পাদও ব্যাংক ব্যালান্স।
অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর অধীনে যশোর বাহাদুরপুর মহাসড়কের পাশে ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার বিশাল আকৃতির গোডাউন নির্মান করা হয়। গোডাউনটিতে ১০ হাজার টন ধারণ ক্ষমতা থাকলেও বেশির ভাগ সময়ে সারের মজুদ থাকে ২০ হাজার মেট্রিক টনের উপরে। চট্টগ্রামের ইউরিয়া ফারটিলাইজার থেকে সার নিয়ে এসে দক্ষিণ-পশ্চিম অঞ্চালের কৃষকদের জন্য এখানে সংরক্ষণ করা হয়। এসব সার ট্রাকে উঠানো-নামানোর জন্য ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করা হয় শ্রমিক। রাজনৈতিক বিবেচনায় গত ২০০৯-১০ এ যশোরের মিজান এন্টারপ্রাইজ ও ২০১০-১১,১১-১২, ঝিনিইদহের কালীগঞ্জের রিফাত এন্টার প্রাইজ, ২০১২-১৩ কালীগঞ্জের ভূষণ এলাকার মেসার্স সালাউজ্জামান,২০১৩-১৪ রিফাত এন্টারপ্রাইজ,২০১৪-১৫,১৫-১৬, এ মেসার্স সালাউজ্জামান,২০১৬-১৭ যশোরের মিজান এন্টার প্রাইজ, ২০১৭-১৮,১৮-১৯ রিফাত এন্টারপ্রাইজ, ২০১৯-২০ মেসার্স রিফাত ও প্রিন্স ফিলিং স্টেশন, ২০২০-২১,২১-২২ রাসেল এন্টারপ্রাইজ, ২০২২-২৩,২৩-২৪,২৪-২৫মেসার্স সালাউজ্জামান কৌশালে তার নিয়ন্ত্রণে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বাগিয়ে নিয়েছেন। এছাড়াও তিনি ভারতে নিহত হওয়া কালীগঞ্জের এমপি আনারুল ইসলাম আনারের সহযোগীও ব্যবসায়ী পাঠনার। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করর্পোরেশন (বিসিআইসি) এর নিকট থেকে এসব সার ট্রাকে-উঠোনোও নামানোর জন্য টন প্রতি ৫৫ টাকা ৫৫ পয়সা নিয়োগ পান। কিন্তু সাধারণ শ্রমিকদের তিনি প্রতি মেট্রিক টন ১৫ টাকা হারে পরিশোধ করে থাকেন। যা সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থের চার ভাবের এক ভাগ। অর্থাৎ চার ভাগের তিন ভাগই যাই শ্রমিক ঠিকাদারের ভোগে। যাহা রীতিমত মানবাধিকার লঘনও বটে। বিষয়টি নিয়ে সাধারণ শ্রমিকদের মাঝে চরম ক্ষোভ তৈরি হয়েছে। তবে কাজ হারানোর ভয়ে কোন শ্রমিক এ বিষয়ে কার সামনে মুখ খুলতে সাহস পায় না। কেউ কখনো প্রতিবাদ করলেই পরের দিন থেকেই তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়। এমনকি স্থানীয় রাজনৈতিক ক্যাডার দিয়ে তাদেরকে করা হত লাঞ্জিত। এসব শ্রমিকদের অনেকে তাদের পূর্বের ন্যায্য পাওনা টাকারও দাবি করেছেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে মোট সার সংরক্ষণ করা হয় ৫৩ হাজার ৪১৯ মেট্রিক টন। গোডাউন থেকে সার সরবারহ করা হয় ৫২ হাজার ৫৫৪ দশমিক ২৫ মেট্রিক টন। গুদাম জাতের মধ্যে রয়েছে ৪৬ হাজার ৪৯৪ মেট্রিক টন ইউরিয়া, ২ হাজার ৯২৬ মেট্রিক টন টিএসপি, ৩ হাজার ৯৯৯ মেট্রিক টন ডিএপি সার। একই সময়ের মধ্যে গুদাম থেকে ডিলারদের মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবারহ করা হয় ৪৪ হাজার ৯৮১ দশমিক ৭ মেট্রিক টন ইউরিয়া, ৩ হাজার ৫২০ দশমিক ২০ মেট্রিক টন টিএসপি, ৪ হাজার ৫২ দশমিক ৩৫ মেট্রিক টন ডিএপি। গোডাউনের ৩৫ থেকে ৪০ জন শ্রমিক প্রতিদিন এসব মালামাল উঠানামা করে থাকেন। অর্থ বছরে ৯৭ হাজার ৫৩৫ দশমিক ৯৫ মেট্রিক টন সারা উঠানোও নামানো করেন এসব শ্রমিকরা। এ বিপুল পরিমানের মালামাল উঠানোও নামানো তে শ্রমিক ঠিকাদার সালাউজ্জামান টন প্রতি ৪০ টাকা ৫৫ পয়সা লোপাট করছেন দীঘ বছর ধরে। অর্থাৎ ৯৭৫৩৫.৫ মেট্রিক টন সার উঠানো-নামানোতে ঠিকাদার সালাউজ্জামন লুট করছে ৩৯ লাখ ৫৫ হাজার টাকা। সেই অনুযায়ী সালাউজ্জামান চক্রটি গত ১৫ বছরে শ্রমিকদের প্রায় ৬ কোটি টাকা ভক্ষণ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানায়, এখানে যশোরসহ বিভিন্ন এলাকার শ্রমিক কাজ করে। ঠিকাদার টন প্রতি ৫৬ টাকা পেলেও যারা দিন-রাত সারের বস্তা বয়ে ট্রাকে উঠানো-নামানোর কাজ করেন তাদেরকে দেওয়া হয় টন প্রতি মাত্র ১৫ টাকা। কেউ প্রতিবাদ করলে বা মুখ খুললেই তাদেরকে কাজ থেকে পরের দিন বাদ দেওয়া হয়। তাছাড়া এক ট্রাক মালা আনলোড করলে ট্রাক ড্রাইভরা শ্রমিকদের ৫৫০ টাকা প্রদান করেন। তার থেকেও ৫০ টাকা দিতে গোডাউন ইনচার্জকে। সবাই যেন গরিব কে মারাতে পটু। আমরা আর বিচার কার কাছে দেব? উপর আল্লাহর কাছে বিচার দেয়, যেন তারা আমাদের হক খেয়ে সুখে শান্তিতে থাকে।
বিষয়টি নিয়ে গোডাউনের ইনচার্জ আক্তারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এখানে আমাদের কোন বিষয় নেই। ঠিকাদার কাজ ধরে শ্রমিক নিয়ে করেন। তারা কিভাবে শ্রমিকদের ম্যানেজ করেন তা আমাদের জানার বিষয় না। শ্রমিকদের বকশিসের টাকায় ভাগ বসানোর বিষয়টি জানতে চাইলে তিন বিষয়টি অস্বীকার করেন।
শ্রমিক ঠিকাদার সালাউজ্জামানের কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমি কাজ পেয়েছি ঠিক। কিন্তু আমি কাজ করি না। আমার যশোরে কয়েকজন লোককে দায়িত্ব দেওয়া আছে তারা কিভাবে প্রচালিত করে সেটি আমার জানা নেই বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে চট্টগ্রাম ইউরিয়া ফারটিলাইজার কারখানার ম্যানেজার কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে শ্রমিকদের জন্য ঠিকাদার নিয়োগ করি। অর্থ বছরে প্রতি টন মালামাল লোডের জন্য শ্রমিকদের টন প্রতি ৫৫ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে শ্রমিকদের কি পরিমানে দেওয়া হয় তা আমার জানা নেই।
এ বিষয়ে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সরকারের পক্ষ থেকে শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় ঠিকাদাররা যা খুশি তাই করছে এটা খুবই দু:খজনক। ফলে শ্রমিকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসলে ওইসব ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।