অনেকে পালিয়ে গেলেও দেশের মধ্যেই অনেকে ঘাপটি মেরে আছে-রিজভী

নিউজটি শেয়ার লাইক দিন

আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেলেও দেশে অনেকেই ঘাপটি মেরে আছে-রিজভী

নিজস্ব প্রতিবেদক: ৫ই আগস্টের পর আওয়ামী লীগের অনেকেই পালিয়ে গেলেও দেশে মধ্যে অনেকেই এখনো ঘাপটি মেরে আছে।

রোববার (২২শে সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোরে শহরের চৌরাস্তা মোড়ে এক গণসমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ কথা বলেন।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে । ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেলেও অনেকেই ঘাপটি মেরে আছে। ঘাপটি মেরে থাকাদের কাছে অনেক কালো টাকা। শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে বিদেশ থেকে ঋণ নিয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকা। টাকা পাচার হয়েছে ১৭ লাখ ৬০ হাজার কোটি টাকা। বাকি টাকা দিয়ে কিছু উন্নয়ন করলেও তার মধ্যে থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করেছে। সেই কালো টাকা ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসররা।

দাকোপে মন্দিরে উড়ো চিঠি প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মানুষ একসঙ্গে হিন্দুদের সঙ্গে পূজা করে। পূজাতে যেয়ে খেলনা ক্রয় করে। আরতিতে অংশ নেয় সব ভেদাভেদ ভুলে। এই সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই সম্প্রতি ভাঙছেন শেখ হাসিনা। ভারতে বসে তাদের উস্কে দিচ্ছেন।

শেখ হাসিনা বিচার বিভাগকে জল্লাদখানা তৈরি করেছেন মন্তব্য করে তিনি বলেন, বিচার বিভাগ ছিল শেখ হাসিনার জল্লাদখানা, কসাইখানা। বিরোধীদলের নেতাকর্মীদের সাজা দেওয়ার জন্য শেখ হাসিনার মনমতো ব্যক্তিকে বিচারপতি বানিয়ে ইচ্ছামতো সাজা দেওয়া হয়েছে। এই কসাইখানা ও পুলিশ প্রশাসনে এখনো আওয়ামী লীগ সরকারের দোসররা রয়েছে। তারা কাজ করছে না।

অন্তর্র্বতী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোটবিহীন নির্বাচনের কোনো জনপ্রতিনিধিকে দেশের মানুষ দেখতে চায় না। ইউপি চেয়ারম্যান মেম্বরদের এখনো ক্ষমতায় রেখেছেন কেন? এরাই তো ফ্যাসিবাদের বড় দোসর। এরাই এলাকার সন্ত্রাসী গুণ্ডাপাণ্ডা। এই গুণ্ডাপাণ্ডা দিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন শেখ হাসিনা।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সল। সমাবেশে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের বিএনপির কয়েক হাজার নেতা কর্মী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *