সংবাদ সম্মেলন করতে এসে ভোঁদৌড় দিলেন আ.লীগ নেতা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: সংবাদ সম্মেলন ও মানববন্ধন করতে এসে ভোঁদৌড় দিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলও তার নেতাকর্মীরা।

গতকাল রাতে পুলিশ যশোরের বহুল আলোচিত পৌর কাউন্সিলর ও হত্যাসহ একাধিক মামলার আসামী জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনসহ চারজনকে মদসহ আটক করেন।

বৃহস্পতিবার বিকালে তারই প্রতিবাদে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন-বন্ধনের কথা ছিল এ নেতার।

কিন্তু সংবাদ সম্মেলন বন্ধ করতে তার আগেই যশোর জেলা পুলিশের চার শতাধিক সদস্য প্রেসক্লাবের সামনে আগে থেকেই অবস্থান নেয়। বিপুল সংখ্যক পুলিশের অবস্থানের কথা জানতে পেরেই তারা সংবাদ সম্মেলন না করে দৌড়ে পালিয়ে যান।

উল্লেখ্য, গতকাল রাতে যশোরের বহুল আলোচিত পৌর কাউন্সিলর ও হত্যাসহ একাধিক মামলার আসামী জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে গ্রেফতার করেছিল পুলিশ।

বুধবার (১৩ই ফেব্রুয়ারী) রাতে যশোরের পালবাড়ী কাঁচাবাজার এলাকায় নিজ কার্যালয় থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার হওয়া বাকি তিনজন হলেন- শহরের টালিখোলা এলাকার শেখ দস্তগীর হোসেন উজ্জ্বল, শেখ দস্তগীর হোসেন উজ্জ্বল ও কদমতলা এলাকার শফিকুল ইসলাম।  এ ঘটনায় মামলার পর বুধবার রাতেই আসামীদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিলো, হাসপাতালে নিয়ে যাওয়ার পর গ্রেফতারদের কাছ থেকে তিন বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এছাড়া মিলনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যেগুলো আমলে নিয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে থেকে জানা গেছে, জাহিদ হাসান মিলন ওরফে টাক মিলনের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। ২০১৯ সালে র‍্যাবের ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে দুবাই পালিয়ে যান তিনি। নাগালের বাইরে থাকায় তখন মিলনকে গ্রেফতার করতে পারেনি যশোর পুলিশ। অবশেষে দুবাই থেকে দেশে ফেরার পথে মিলনকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।

২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে, ওই হত্যাকাণ্ডের মূলপরিকল্পনাকারী টাক মিলন। ওই মামলায় আটক এক আসামীর ১৬৪ ধারায় জবানবন্দিতে টাক মিলনের নাম উঠে আসে। এই মামলার সন্ধিগ্ধ আসামী তিনি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ রয়েছে।

যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ বলেন, গতকাল রাতে শহরের পালবাড়ি তার অফিসের মধ্যে কাউন্সিলরসহ কয়েকজন মাদক সেবন করছিলো। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলনসহ চারজনকে আটক করেন। এসময়ে অফিসের ভেতর থেকে কয়েক বোতল বিদেশি মদও জব্দ করা হয়েছিলো। রাতেই আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে আদালত হস্তান্তর করা হয়। ওই ঘটনা মাদক-সেবিদের পক্ষ নিয়ে যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল নেতাকর্মীদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করার কথা ছিল। কিন্তু আগে থেকেই পুলিশের তৎপরতার কারণে কিছু দূরে এসে পুলিশের বাধায় তারা দৌড়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *