নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে নতুন থানা ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ৬৬ লাখ টাকা। দু’টি লটে যশোর গণপূর্ত অধিদপ্তর ওপেন টেন্ডারের মাধ্যমে ভবনের নির্মাণের দায়িত্ব দেন ঝিনাইদহ ঠিকাদার প্রতিষ্ঠান লিটন ট্রেডার্সের নিকটে।
প্রথম লোটে ভবনের বেজমেন্ট বা ভিত সহ ৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় প্রথম দুই তলার কাজ পায় ঝিনাইদহের ঠিকাদারী প্রতিষ্ঠান লিটন ট্রেডার্স। ঠিকাদারী প্রতিষ্ঠানটি ভবনটির নির্মাণ কাজ শুরু করেন ২০১৯ সালে। দ্বিতীয় লটে তৃতীয় তলা ও চতুর্থ তলার কাজ ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে কাজটি পান একই মালিক জাহাঙ্গীর আলমের জেএস কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটি কাজ শুরু করেন ২১ সালে। কাজটি সম্পূর্ণর মেয়াদ ২০২৪ সালের জুনে। তবে বিধিবাম ভবনটির নির্মাণ কাজটি শেষ হওয়ার আগেই ভবনটির বেজমেন্ট সহ ওয়ালের বিভিন্ন স্থান থেকে পলেস্টার খসে খসে পড়ছে। এমনকি কয়েক জায়গায় দেখা দিয়েছে ফাটলও। বিষয়টির সংশ্লিষ্ট ঠিকাদারকে অবগত করলেও এখনো পর্যন্ত সেগুলো মেরামত করেননি। ভবনটির এই হাল দেখে স্থানীয় লোকজনের মধ্যে হাস্যরসের খোরাক জুগিয়েছে। অনেকে বলছে সরকারী মাল দরিয়া মে ঢাল। ভবনটির নির্মাণ করার আগেই ভবনটি খসে পড়তে শুরু করেছে।

স্থানীয় মিন্টু সরদার বলেন, বেনাপোল ছোটআচড়া হাই রোডে সাথে দুই থেকে তিন বছর ধরে ভবনটি নির্মাণ হচ্ছে। তবে ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভবনটিতে ফাটল ও পলেস্টার খসে পড়ায় এলাকায় মানুষের মধ্যে কানাঘুষা চলছে। অনেকে বলছে সংশ্লিষ্ট ঠিকাদার নির্ধারিত ব্যয়ের অর্ধেক ও খরচ করেনি। দেয়া হয়নি পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট ও ভালো মানের বালু। যে কারণে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ফাটল ও পলেস্তার খসে খসে পড়ছে পড়ছে।
জসিম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, চারতলা বিশিষ্ট থানা ভবনটি আমাদের চোখের সামনেই নির্মাণ করা হয়েছে। আমরা বাড়িতে যেনোতন ভাবে বিল্ডিং এর কাজ করলে সেটা ২০ বছরেও নষ্ট হয় না। অথচ সরকারের বিপুল অংকের টাকায় পুলিশ প্রশাসনের আধুনিক স্থাপনা তৈরি হলো। কিন্তু ভবনটি নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভবনের ওয়ালের বিভিন্ন স্থান থেকে পলেস্টার খসে খসে পড়ছে। তাই এখনই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, দীর্ঘদিন ধরে বেনাপোল পোর্টের জায়গা ব্যবহার করে বেনাপোল থানার কার্যক্রম পরিচালিত হচ্ছিলো। সে জায়গাটাও দীর্ঘদিন ধরে যারা জরাজীর্ণ হয়ে পড়ে। ফলে গত মাসখানেক আগে নতুন থানা ভবনে উঠে আমরা থানায় কার্যক্রম শুরু করেছি। থানাতে উঠে দেখি থানার পিছনের ওয়াল থেকে পলেস্টার খসে খসে পড়ছে। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীরকে জানানো হয়েছে। কিন্তু তিনি আমাদের কথাই গুরুত্ব দেয়নি।

বিষয়টি নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান লিটন ট্রেডার্সের মালিক জাহাঙ্গীর আলমের মুঠোফোনে কয়েক দফায় সংযোগ দেওয়ার পরে তিনি তার ফোনটি রিসিভ করে বলেন, আমরা কাজ ভালো করেছি। নষ্ট হলে এখানে আমাদের কিছুই করার নেই। এ বিষয়ে আর কিছু বলারও নেই। আপনার কিছু বলার থাকলে অথবা নষ্টের কারণ জানতে হলে ইঞ্জিনিয়ারকে ফোন দেন। তিনিই বিষয়টি ভালো বলতে পারবেন বলে জানান এ ব্যবসায়ী।

বিষয়টি নিয়ে যশোর গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী তরিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভবনটি হস্তান্তরের এখনো প্রায় আর থেকে পাঁচ মাস বাকি রয়েছে। তাই এখনো এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হয়নি। এমনকি ভবনটির ওয়াল থেকে পলেস্টার খসে পড়া ও ফাটলের বিষয়টি আমাদের নজরে আসেনি। খোঁজখবর নেয়া হবে। এ ধরনের সমস্যা থাকলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।