লাগেজ প্রতি কাস্টমস ৫, নায়েক নজরুল ২ হাজার করে নিয়ে বৈধতা দিচ্ছে চোরাচালানের

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন যাবত দফায় দফায় ‘বন্ধন এক্সপ্রেসটি’ এখন ‘চোরাচালানী এক্সপ্রেসে’ পরিণত হয়েছে। এ ধরনের কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে দেশের দক্ষিণবঙ্গের বহুল প্রকাশিত অনলাইন পত্রিকা novanews24।

এর ফলে চোরাচালানি প্রতিরোধ করতে যশোরের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬) ও বিজিবি সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। এ অভিযানের ব্যাপক সফলতাও মেলে। এর ফলে চোরাচালানি বা লাগেজ পার্টি বেনাপোল আন্তর্জাতিক বন্ধন এক্সপ্রেস ট্রেন পরিহার করা শুরু করে। এর পরে চক্রটি আবার বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে নতুন করে নতুন উদ্যোমে চোরাচালানী পণ্য পাচারের কার্যক্রম শুরু করে।

শনিবার সকাল থেকে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে বিপুল পরিমাণের লাগেজ পার্টি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। ইমিগ্রেশন কাস্টমসকে লাগেজপতি ৫ থেকে ৮ হাজার টাকা ও বিজিবি নায়ক নজরুল ইসলামকে দুই হাজার করে টাকা দিয়ে নির্বিঘ্নে পার হতে দেখা গেছে। বিষয়টি নিয়ে এলাকার লোকজনের মধ্যে চাপা ক্ষোোভের সৃষ্টি হয়েছে। এর ফলে সকাল থেকে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ লাখ টাকার রাজস্ব হারিয়েছে সরকার। এভাবে চলতে থাকলে দিন শেষে কয়েক কোটি টাকা রাজস্ব হারাবে সরকার বলে জানিয়েছে ইমিগ্রেশনের গোপন সূত্রগুলো।

বিশেষ সূত্রগুলো জানিয়েছে, শনিবার সকাল থেকে বেলা সাড়ে ১১ পর্যন্ত ৫০ থেকে ৬০ জন ল্যাগেজ পাটি এসেছে। এসব লাগেজ প্রতি কাসটেমস কে ম্যানেজ করা হয়েছে ৩০০০ থেকে ৮ হাজার টাকা দিয়ে। আর প্যাসেঞ্জার টার্মিনালের নিচেই অবস্থানরত বিজিবির নায়েক নজরুল ইসলামকে ২০০০ থেকে ৩০০০ টাকা দিয়ে এ সব ব্যাগে মালামাল পাচার করা হয়েছে। এদের সাথে সহযোগিতা করেছেন ইমিগ্রেশনের মধ্যে কুলি ইমরান, জনাব আলী, মানিক, হারুন ও হাসান। বিজিবির হয়ে এদের থেকে টাকা কালেকশন করেন রাব্বি নামে একজন টেন্ডেল। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার খোরাক যুগিয়েছে।

বিষয়টি নিয়ে নায়েক নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার এখানে তোতা নামের একজন হাবিলদার আছে। তিনিও এ সব বিষয়ে জানেন। এমনকি যে বিষয়ে আপনি কথা বলছেন এ বিষয়ের সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এখানে আমরা কি করছি না করছি সবাই এখানে দেখছে বলে তিনি জানান।

কিছু সময় পরে হারুন নামে এক ব্যক্তি ফোন দিয়ে নিজেকে  কুলি বা লেবার পরিচয় দিয়ে নিউজটা প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

বিষয়টি নিয়ে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন কাস্টমসে দায়িত্বরত কাস্টম সুপার হাবিবুর রহমানের মুঠোফোনে সংযোগ দিয়ে চোরাচালানিদের বা লাগেজ পার্টিদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এখানে এ ধরনের কিছুই করা হয় না। কোন যাত্রী অতিরিক্ত মাল নিয়ে এসে থাকলে সে মালে ডিএম করা হয়। কিন্তু কি পরিমাণে মালামাল ডিএম করা হয়েছে। সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখনো কিছু করা হয়নি। হলে জানানো হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *