শেখ হাসিনার দোসররা লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টি করছে : নার্গিস বেগম

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যশোরে কেন্দ্রীয় বিএনপি’র অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও বিজয় র‍্যালি উদযাপন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

মঙ্গলবার দুপুরে তালি খোলাই পুলিশ লাইনসংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশকে আবারও অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টি করছে।

তিনি আরো বলেন, ‘হাসিনার পলাতক দোসরদের কারণে দেশে খুন ও ধর্ষণ বেড়ে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ করে আছেন, তারা কাঙ্ক্ষিত ভূমিকা পালন করছেন না।’

তিনি নারীদের উদ্দেশ্য করে বলেন, ‘নারীরা সমাজ বদলের হাতিয়ার। বেগম খালেদা জিয়া একজন নারী হয়ে তার যথার্থ প্রমাণ দিয়েছেন। তিনি নয় বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সেই লড়াইয়ে দেশের মানুষ তাকে আকুণ্ঠ সমর্থন দেয়। যে কারণে তিনি স্বৈরাচার এরশাদকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত জনবান্ধব কর্মসূচি সম্পন্ন করেন।’

https://www.novanews24.com/wp-content/uploads/2025/08/752025193134.jpg

বেগম খালেদা জিয়া দেশে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন যা কেউই আগে ভাবেননি। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম।

তিনি আরও বলেন, বিএনপি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায়, যে কারণে নির্বাচন দাবি করা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে আওয়ামী লীগের প্রতি দরদ দেখানোর কোনো সুযোগ নেই। তাদের সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্কও রাখা যাবে না। অতীতে তারা সমাজবিরোধী যে কর্মকাণ্ড করেছে, এখনো লুকিয়ে থেকে তা করার অপচেষ্টা চালাচ্ছে। এ থেকে আমাদের সব সময় চোখ কান খোলা রাখতে হবে।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-অধ্যক্ষ নার্গিস বেগমের ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত,জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ স্থানীয় নেতারা।

সমাবেশ শেষে মুসলিম মেহেরুল্লা ময়দান থেকে বিজয় র‍্যালি দড়াটানা হয়ে পালবাড়ি প্রদক্ষিণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *