স্টাফ রিপোর্টার: যশোরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে কর্মসূচিকালে ‘নাশকতার’ অভিযোগে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
এই ঘটনায় বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ মোট ৯১ জনকে আসামি করে আলাদা দুইটি মামলা হয়েছে। পুলিশের দাবি নাশকতামূলক কার্যক্রম চালানোর সময়ে ১২জনের কাছ থেকে ৯টি বোমা উদ্ধার উদ্ধার করা হয়েছে।
চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলামের দায়েরকরা মামলার আসামি হলো ৪১ জন। এই মামলায় ৭জনকে আটক দেখানো হয়েছে। আটক ৭জনের কাছ থেকে ৫টি ককটেল উদ্ধারের দাবি করেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৪টার দিকে গোপন সূত্রে জানতে পারেন বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে ইউনিয়ন পদযাত্রার নামে যশোর-নড়াইল হাইওয়ের বাউলিয়া বাজারে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা, ইটপাটকেল, লোহার রড, বোমা নিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সন্ধ্যা ৬টারদিকে তিনি ফোর্স নিয়ে সেখানে গেলে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে করতে দিকবিদিক ছোটাছুটি করে। সে সময় উল্লেখিত ৭জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৫টি ককটেল, ৩টি কাঠের বাটাম, ২টি রড এবং ৪ টুকরো ইট জব্দ করা হয়। রোববার আটক ৭জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচাজ এসাই একরামুল হুদার দায়েরকরা মামলার আসামি সংখ্যা ৫০। এই মামলায় আটক ৫জনের কাছ থেকে ৪টি বোমা উদ্ধারের দাবি করা হয়েছে।
আটক ৫জন হলো, সদর উপজেলার মধু গ্রামের রুহিন হোসেন (১৯), ঘুরুলিয়া গ্রামের কুদ্দস হোসেন (২৮), বানিয়ারগাতি গ্রামের শফিয়ার রহমান (৫২), শেখহাটির বদিউজ্জামান (৬০), তরফ নওয়াপাড়া গ্রামের আকরাম হোসেন (৫২)।
এছাড়া পলাতক আসামিরা হলো, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক উপশহর ডি ব্লক এলাকার মিজানুর রহমান (৫০), কিসমত নওয়াপাড়ার আনোয়ার হোসেন লাল্টু (৫২), রাজু আহম্মেদ (৪৫), শেখহাটির আসাদুল ইসলাম ঝন্টু (৩৮), কামরুল হাসান শিমুল (৪০), আলাউদ্দিন (৫২), আলতাফ হোসেন (৫৫), বেনজির (৩২), আশরাফুল আলম সেলিম (৪৮), আব্দুর রাজ্জাক (৪৮), আরাফাত (৩৩), ইকবাল (৩৮), তালবাড়িয়ার কবির হোসেন (৫০), বাহারুল ইসলাম (৩৮), পাঁচবাড়িয়ার মশিয়ার রহমান বাবলু (৪৮), তালবাড়িয়া চিনেডাঙ্গা পাড়ার শামীম (৪৫), ঘুরুলিয়ার আক্কাস (৫২), আশরাফুল ইসলাম (৪২), শামীম (৪০), আড়পাড়ার আমিনুর রহমান মধু (৪৫), রাসেদুজ্জামান (৩৮), দুলাল (৫০), ফারুক (৪৫), ইকলাস (৩৮), বড় গোপালপুর গ্রামের মিজানুর রহমান (৪২), মধু গ্রামের মাহবুবুর রহমান (৩৬), ছোট বালিয়াডাঙ্গার তোফাজ্জেল হোসেন (৪২), বাহাদুরপুরের রুহুল (৫০), বড় গোপালপুর গ্রামের কামরুল (৪৫), সাইফুল ইসলাম (৪০), আলমনগর গ্রামের আশরাফুজ্জামান মিঠু (৪৩), শহরের ষষ্টিতলাপাড়া রেলগেট মুজিব সড়কের আব্দুর রাজ্জাক সরদার (৪৫), কবচর হুশতলার আব্দুর রউফ (৪০), নীলগঞ্জ তাতীপাড়ার শেখ ফেরদৌস ওয়াহিদ লিটন (৪০), শহরতলীর শেখহাটি এলাকার মোস্তাফিজুর রহমান কবির (৫২), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের আব্দুল হামিদ (৬৫), একইএলাকার বাসিন্দা বর্তমানে যশোর শহরের পুরাতন কসবা পাওয়ার হাউজ পাড়ার নূর আলম (৬০), যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কের আশরাফুল ইসলাম আশরাফ (৩৫), তার ভাই আরিফ (৪০), সদর উপজেলার ইছালী পাঁচবাড়িয়া গ্রামের বজলুর রশিদ (৫০), কিসমত নওয়াপাড়ার সিরাজ (৪২), সমসপুর গ্রামের শান্টু (৩২), রুহুল কুদ্দুস (৪২), শাহাবুদ্দিন (৩০) এবং মুকুল (৩৫)।
এজাহারে এসআই একরামুল হুদা উল্লেখ করেছেন, গত ১১ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে গোপন সূত্রে জানতে পারেন বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে ইউনিয়ন পদযাত্রার নামে কিসমত নওয়াপাড়ার মোড়ে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা, ইটপাটকেল, লোহার রড, বোমা নিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি ফোর্স নিয়ে সেখানে গেলে আসামিরা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সেখান থেকে উল্লেখিত ৫জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি ককটেল, বাঁশের লাঠি, লোহার রড প্রভৃতি উদ্ধার করা হয়। রোববার আটক ৪জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে যশোর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ তাজুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, আটককৃতরা ও যাদের নামে মামলা দেয়া হয়েছে তারা সবাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কার্যক্রম পরিচালনা করেছিলো। সংবাদ পেয়ে সাথে সাথে পুলিশ বেশ কয়েকজনকে ককটেল ও বাঁশের লাঠি রোডসহ আটক করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি জানান।