আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হামলায় পাকিস্তানে নারী শিশুসহ ২৬ জন নিরীহ নাগরিক নিহত হয়েছে। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের নিহত-১০ জন। হামলায় ভারতের একটি সেরা দপ্তর ও ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে ভারতের পাঁচটি বিমান ও।আহত হয়েছেন ৩২ জন।
বুধবার (৭ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দিল্লির বিমান হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ শুরু করে তখন এই ঘটনা ঘটে।
এদিকে ভারতের বিমান হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিশ করেছে।
তবে সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের হামলায় পাকিস্তানে অন্তত ৭০ জন নিহত হয়েছেন।
এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ভারত ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
পহেলগামের ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এ সময় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
তবে ভারতের এই হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি।
পাকিস্তানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ পত্রের মাধ্যমে জানা যায়, কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার জেরে অবশেষে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সামরিক বাহিনী।
এই হামলায় পাকিস্তান অন্তত ২৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৪৬ জন।
ভারত দাবি করেছে, এই হামলা ছিল পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ, যা গত মাসে কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর হামলার জবাবে নেওয়া হয়েছে।
বুধবার (০৭ মে) এএফপিকে এ কথা জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তিনি বলেছেন, বুধবার পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি বিমান হামলা চালিয়েছে ভারত। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায়। সেখানে নিহত হয়েছেন ১৩ জন, যাদের মধ্যে দুইজন তিন বছর বয়সী শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ। আহত হয়েছেন আরও ৩৭ জন, এর মধ্যে নয়জন নারী ও ২৮ জন পুরুষ।
মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশু—একজন মেয়ে ও একজন ছেলে।
কোতলিতে আব্বাস মসজিদে আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন দুই কিশোর-কিশোরী—১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে। একই হামলায় আহত হয়েছেন এক নারী ও তার মেয়ে।
তবে শিয়ালকোট ও শাকরগড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইএসপিআরের মহাপরিচালক। শাকরগড়ে একটি ডিসপেনসারিতে আংশিক ক্ষয়ক্ষতির কথা জানান তিনি।
এছাড়া সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ছিল মাত্র পাঁচ বছর বয়সী শিশু।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করেন, ভারত ইচ্ছাকৃতভাবে মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, এটি হিন্দুত্ববাদী মোদি সরকারের চরমপন্থী মানসিকতার প্রতিফলন, যারা পরিকল্পিতভাবে সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের ওপর নিপীড়ন চালাচ্ছে।
এদিকে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন।
বুধবার (৭ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দিল্লির বিমান হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ শুরু করে তখন এই ঘটনা ঘটে।
এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ভারত ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
পহেলগামের ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এ সময় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।