তরিকুল ইসলাম মিঠু,যশোর প্রতিবেদক :অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বেনাপোল বন্দরে নির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনালের উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তিনি বেনাপোল বর্ডারের ভারত সংলগ্ন স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনালটি উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি বন্দর ও কাস্টমস হাউসের বিভিন্ন কার্যাবলী পরিদর্শন করেন। এর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আমি ইতোমধ্যে জানতে পেরেছি বন্দর এলাকায় একটি মাফিয়া চক্র রয়েছে। তারা খুবই শক্তিশালী। তাদের সাথে কিছু অসাধী বন্দরের কর্মকর্তাও কর্মচারীও কাস্টমস হাউসের কিছু কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছে। যে কোন মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে। সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, বন্দর এলাকার মাফিয়া চক্রের কারণে বন্দর জুড়ে সব সময় জানজট, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে চলেছে। তাদের সাথে কিছু সরকারী কর্মকর্তা কৃত্রিমভাবে বন্দরের ও কাস্টমস হাউসের যন্ত্রপাতি নষ্ট দেখিয়ে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকেনও দিয়েও থাকেন। বন্দরে নির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনাল চালুর পর থেকে দু’দেশের সাথে আমদানী-রপ্তানী যেমন গতিশীল হবে, তেমনি বন্দরের জানজট নিরাশনসহ নানা ধরনের অপরাধ বন্ধ হবে।
এর পর তিনি বন্দরের বিভিন্ন স্টেক হোল্ডারদের (অংশীজন) সাথে বন্দরের উন্নয়নের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল কান্টমস হাউসের কমিশনার মো: কামরুজ্জামান, যশোরের জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম,বন্দরের পরিচালক (ট্রাফিক) মোঃ মামুন কবীর তরকদার, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক মো: সাইফুল্লাহ সিদ্দিকী, যশোরের পুলিশ সুপার মো: জিয়াউদ্দিন আহম্মেদ, শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান,বেনাপোল ট্রান্সেপোর্ট এন্ড এজেন্সী মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা স্থাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বন্দরও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।