বেনাপোল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন
 বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।  মঙ্গলবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামে থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার কাগমারী ও আমড়াখালী গ্রামের হোসেন আলীর ছেলে শাহজালাল (২৩), একই গ্রামের সাজু হোসেনের ছেলে রাকিব হোসেন (২২)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে, এএসআই রবিউল ইসলাম ইসলাম সংগীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বেনাপোল কাগমারী গ্রামে মসজিদের মোড় পাকা রাস্তার উপর হতে ৪৫ বোতল ফেন্সিডিল সহ দুজন কে আটক করে। আটককৃতদের নামে বেনাপোল পোর্ট থানায় ৫৯নং মামলা রুজ হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *