বেনাপোলে বিজিবি’র অভিযানে পিস্তল গুলি উদ্ধার 

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে একটি দেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

শনিবার (২৮শে সেপ্টেম্বর) রাতে বেনাপোল আইসিপি চেকপোষ্টের বিজিবি ক্যাম্পের সদস্যরা বেনাপোল সাদিপুর সীমান অভিযান চালিয়ে এসব অস্ত্রগুলি ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তল ও গুলি উদ্ধার করে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী পিএসসি।

তিনি বলেন, গোপন সংবাদে জানা যায়, অস্ত্র ব্যবসায়ীরা সাদিপুর মাঠপাড়া নামক স্থানে অস্ত্র কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার মো. ফরিদ উদ্দিনের নেতৃত্বে বিজিবি‘র একটি দল সেখানে অভিযানে পাঠালে তারা অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করেন। এ ঘটনায় অজ্ঞাত নামে অস্ত্র আইনে মামলা দিয়ে অস্ত্রগুলি বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *