স্টাফ রির্পোটার: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের জিমনাস্টিক বিভাগের চিফ কোচ মর্জিনা বেগম ও পরিচালক প্রশিক্ষণ কর্নেল মিজানুর রহমানের পদত্যাগের দাবিতে ২৬ অক্টোবর শনিবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জিমনাস্টিক বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, জিমনাস্টিক বিভাগের প্রধান কোচ মর্জিনা বেগম একজন অর্থলোভী এবং অদক্ষ কোচ। দুর্নীতির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা এবং অনিয়ম করে জিমন্যাস্টিক বিভাগ থেকে শিক্ষার্থী ছাটাই করার অভিযোগ দীর্ঘ দিনের। শিক্ষার্থীদের পারিবারিক অবস্থা খারাপ হলে সেটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে মানসিক নির্যাতনের অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
তিনি রাজনৈতিক প্রভাব ও নিজের ব্যাক্তিগত বলয় সৃষ্টি করে ক্ষমতার অপব্যবহার করে আসছে দীর্ঘ দিন ধরে। এছাড়া সংস্থার অপর কর্মকর্তা কর্নেল মিজানুর রহমান তাকে সার্বিকভাবে সহযোগিতা করার অভিযোগ করেন তারা।
জিমনাস্টিক বিভাগের ভুক্তভোগ শিক্ষার্থী সুরারাইয়া শিকদার এশার বাবা দাবি করেন, তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। প্রধান কোচ মর্জিনা বেগমের ব্যক্তিগত আক্রোশের শিকার হয়ে মেয়েকে জিমনাস্টিক বিভাগ থেকে ছাটাই করার নোটিশ ফেসবুকের মাধ্যমে জানানো হয়েছে। এই নোটিশ কোন ভাবেই গ্রহণ যোগ্য নহে। তিনি ব্যক্তিগত আক্রোশের কারণে এ কাজ করেছেন। তিনি আরো জানান, এর আগে ডিজি মহোদয় বরাবর লিখিত অভিযোগ করলেও মর্জিনা বেগমের বিরুদ্ধে কোন আইনগত ব্যাবস্থা বিকেএসপির গ্রহণ করেনি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দিনের পর দিন তিনি অনিয়ম করে যাচ্ছেন।
অন্যান্য শিক্ষার্থী বলেন পরিচালক কর্নেল মিজানুর রহমানের বিরুদ্ধে অর্থ দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে এবং যথোপযুক্ত প্রমাণ আছে। অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে এই দুই কর্মকর্তাকে অপসারণ করার দাবি তোলেন তারা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সামিউল ইসলাম (বক্সিং ৯৯), খবির শিকদার – অভিভাবক, জর্জিস আনোয়ার নাইস(কারাতে-১০৫), রিদওয়ানুল হাসান (অ্যাথলেটিক্স ৫১৬৫), রাশেদুল ইসলাম – কোচ (টেনিস ৩৫), সিয়াম হোসেন দেশ (কারাতে ৩৬) মো: নুর হাবিব তুষার (কারাতে-৩৬), রামিম হোসেন (হকি-৩৪৮), সুরাইয়া শিকদার ইলা (জুডো), মিলন হোসেন (৪র্থ শ্রেনি কর্মচারী), রিফাত হোসেন (ভলি-২৫), ফয়সাল আহাম্মেদ (সাতার-২১), আসিফ আলি (করাতে-২০), তবিব এ নূর (হকি-৮৭), তন্ময় আলী (জুডো-১৯), মো: শামসুদ্দোহা সৌরভ (জুডো-৩০)।