ফেসবুকে ভিডিও পোস্ট, যুবককে দশ বছর নির্বাসনে

নিউজটি শেয়ার লাইক দিন

ফেসবুকে ভিডিও পোস্ট, যুবককে দশ বছর নির্বাসনে !

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট করায় সাজ্জাদ হোসেন (৩৫) নামে এক যুবককে দশ বছর নির্বাসনে পাঠানো হয়েছে। 

বুধবার (২২ শে জানুয়ারি) গ্রাম্য সালিশে গ্রামের মাতব্বররা এ সাজা দেন ওই যুবককে।

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী বেনেয়ালি গ্রামে। সাজ্জাদ হোসেন মুকুল বেনালি গ্রামের নুর ইসলামের ছেলে। মুকুল ঝিকরগাছা বালিখোলা এলাকার একটি মুদি দোকানী। মুকুলের  ১৫ থেকে ১৬ বছরের একটা ছেলে রয়েছে ও একটি মেয়ে রয়েছে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ঝিকরগাছা গদখালী বেনেয়ালি গ্রামের মিলন হোসেনের স্ত্রী ববিতা সুলতানা বৃষ্টি। বৃষ্টির প্রতিবেশী সাজ্জাদ হোসেন মুকুল দীর্ঘদিন ধরে বৃষ্টির গোপন ভিডিও ধারণ করে বেনামী ফেসবুককে পোস্ট দিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে প্রচার করে আসছিলো। এক সময়ে মুকুলের এ ধরনের প্রোপাগান্ডা ধরা পড়ে বৃষ্টিও তার পরিবারের কাছে। এর পর বৃষ্টির স্বামী মিলন হোসেন ২২শে জানুয়ারি গ্রামে সালিশি বৈঠক ডাকেন। বৈঠাকে গ্রাম্য মাতব্বররা মুকুলকে অঙ্গীকার নামা নিয়ে দশ বছরের জন্য গ্রাম থেকে নির্বাসনে পাঠান। দশ বছরের মধ্যে গ্রামে প্রবেশ করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানান স্থানীয়রা।

অভিযুক্ত বৃষ্টি বলেন, আমি গায়ে তেল মাখছিলাম। সেই সময়ে জানালা দিয়ে কিভাবে ভিডিও করে রাখে মুকুল। পরে সেই ভিডিও ফেক ফেসবুক আইডিতে ভিডিওগুলো পোস্ট করে। শুধু আমি নই গত ৮মাস আগে এলাকার টুম্পা নামে আরেকটা মেয়ের সঙ্গে সে এ ধরনের আচরণ করেছিল। পরে সেটা থানা পুলিশ পর্যন্ত পৌঁছালে থানা পুলিশ মীমাংসা করে দেয়। এমনকি টুম্পার বাড়ির লোকজন তাকে মাথাও ফাটিয়ে দেয়। তবে মুকুলকে ১০ বছর নির্বাসনে পাঠানো শাস্তিটা কম হয়েছে। বিচারকদের উচিত ছিল তাকে জেলে পাঠানো।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী সাজ্জাদ হোসেন মুকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, থানা থেকে যে বিচার করে দিয়েছে সে বিষয়ে আমাকে মুখ খুলতেও নিষেধ করেছেন। বাইশে ডিসেম্বর আমার উপরে হামলা করে একদল দুর্বৃত্ত। তাদের প্রধান ভূমিকায় ছিল ববিতা সুলতানা বৃষ্টি ও তার স্বামী মিলন। এর আগে আমি গোপনে ববিতার সুলতানা বৃষ্টির কিছু ভিডিও করে রাখি। আমার উপরে হামলার প্রতিশোধ তুলতে গিয়েই আমি ববিতা সুলতানা বৃষ্টির ছবি ফেসবুকে পোস্ট করি।

বিষয়টি নিয়ে সালিশের মাতব্বর ডাক্তার নূর মোহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বলেন, সালিশ আমরা করিনি। মেয়ের স্বামী মিলন হোসেন থানায় অভিযোগ করলে থানায় ডেকে এক দারোগা বিচার করে দিয়েছে। সাজ্জাদ হোসেন মুকুল ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট দেয়ার কারণে তাকে গ্রাম থেকে দশ বছরের জন্য নির্বাচনে পাঠানো হয়েছে। এই দশ বছরের মধ্যে সে গ্রামে প্রবেশ করতে পারবে না। এতে আমি সহ আরো চারজনকে সাক্ষী করা হয়েছে।

 

বিষয়টি নিয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খানে মুঠোফোনে সংযোগ দিয়ে থানা পুলিশের এ ধরনের বিচারিক ক্ষমতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, থানা পুলিশ এ ধরনের বিচার করেনি। তবে যশোর সাইবার ক্রাইমের সদস্যরা এ ধরনের বিচার করেছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *