স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা সদরে ঝিকরগাছা বি.এম হাইস্কুল প্রাঙ্গনে উপজেলা জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ৪টায় কর্মী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল, চৌগাছা ও ঝিকরগাছা আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা:মোসলেহ উদ্দিন ফরিদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। ইফতার মাহফিল ও কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম। উক্ত অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।