জুলাই-আগষ্টে দেশের সবাই মিলেই যুদ্ধ করেছে-ডা. শফিকুর রহমান

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু,যশোর,জুলাই-আগষ্টে দেশের সবাই মিলেই যুদ্ধ করেছে। এ যুদ্ধে কোন ধর্মের লোক একক ভাবে যুদ্ধ করেনি। করেনি কোন একক বয়সীর লোকও। এ যুদ্ধে ছোট মায়ের কোলের শিশু যেমন যুদ্ধ করে শহীদ হয়েছে। তেমনি ৮০ বছরের বৃদ্ধও শহীদ হয়েছেন স্বৈরাচার সরকারের দোসরদের হাতে।

শুক্রবার সন্ধায় যশোর চাঁচড়া চেকপোষ্টে পথ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির  ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

এর আগে তিনি সন্ধা ৬টা ২৫মিনিটে ঢাকা থেকে বিমান যোগে আসেন। এসময়ে দলীয় নেতাকর্মীরা আমীরকে ফুল দিয়ে বরণ করে নেন। বিমান থেকে নেমে একটি জিপ গাড়িতে উঠেন।  বিমানবন্দর থেকে বের হয়ে নেতাকর্মীদের অভিনন্দন জানাতে জানাতে যশোর চাঁচড়া চেকপোষ্টে উপস্থিত হন। সেখানে তিনি প্রথম পথ সভায় দলীয় নেতাকর্মীদের উদেশ্যে বক্তব্য রাখেন।

স্বৈরাচার হটাতে আবদুল্লাহসহ যারা জীবন দিয়েছেন তাদের শহীদ হিসেবে কবুলের জন্য তিনি প্রথমে আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

তিনি বলেন, এ সংগ্রামে এবং আন্দোলনে গণঅভ্যূত্থান এবং বিপ্লবে যারা লড়াই করেছেন ও শহীদ হয়েছেন। আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ। আমাদের সন্তানেরা একটি বৈষম্যহীন সমাজের জন্য গুলির সামনে বুক পেতে দিয়েছিল। আমরাও সেই বৈষম্যহীন দেশ গড়ে তুলতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই; যেই বাংলাদেশের মানুষের মধ্যে জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না। সমস্ত মানুষ তার সকল বৈধ অধিকার ভোগ করবে। কোথাও কোন সুদ-ঘুষ থাকবে না।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ২০২৪ সালের এই যুদ্ধে নিদির্ষ্ট কোন দল কোন ধর্ম এবং কোন লিঙ্গের মানুষেরা যুদ্ধ করেছে। কোলের শিশুরা শহীদ হয়েছে। বৃদ্ধরা শাহাদাত বরণ করেছে। তাদের সাথে কাধে কাধ মিলিয়ে আমরাও লড়াই করেছি। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখাতে হবে। কেউ যেন ফাঁকতালে ঢুকে এই ঐক্য নষ্ট না করতে পারে। এজন্য আপমর ছাত্র-জনতাকে এবং সমস্ত বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা আমাদের ওপর ফ্যাসীবাদের ডালপালা বিন্তার করেছিলেন, এক নাগারে সাগে ১৫ বছর যারা তান্ডব চালিয়ে ছিলেন,যারা খুন গুম চালিয়েছিলেন, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন, আমরা তাদের ক্ষমা করবো না। তাদের প্রত্যেকের বিচার করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম দল। এই দলের শীর্ষ নেতাকে বিচারের নামে হত্যা করা হয়েছে। কোরআনোর পাখি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাকে হত্যা করা হয়েছে। জননেতা গোলাম আজম রাহিমাহুল্লাহে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীকে। হত্যা করা হয়েছে আপনাদের কৃতি সন্তান জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে। হত্যা করা হয়েছে আবদুল কাদের মোল্লাকে, হত্যা করা হয়েছে আমার ভাই কামারুজ্জামানকে।
বাংলাদেশের সর্বত্র কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আমাদের বৈধ অফিসে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমাদের দলকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহর ফয়সালা ভিন্ন ছিল। যারা এই বাংলার জমি থেকে ইসলামী সংগঠন জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল। রাব্বুল আলামিন আজ তাদের নিষিদ্ধ করে দিয়েছে। এটা আমাদের কোন কৃতিত্ব নয়। সমস্ত কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের।

এর পর রাত সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা উদ্দেশ্যে রওনা হন। যাত্রা পথে তিনি ঝিকরগাছাও নাভারণ সাতক্ষীরার মোড়ে পথ সভায় যোগদান করার রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *