গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠন।

সোমবার বিকেলে পর শহরের কোটের মোড় থেকে রেলগেট, চৌরাস্তা মোড়, মাইকটি, চিত্রামোড়,থানার মোড় পর্যন্ত এ বিক্ষোভ মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ। এর আগে শহরের বিভিন্ন মহল্লার ও বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে যশোর ঈদগাহ ময়দানে হাজির হন বিক্ষোভকারীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক নুর-ই আলা নুর মামুন, শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামান, নায়েবে আমীর মাস্টার ইসমাইল হোসেন ও ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা সভাপতি আহম্মেদ ইব্রাহিম শামীম।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মাইকপট্ট্রি, চিত্রামোড়, আরএন রোড হয়ে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে বিশাল মিছিলটি শেষ হয়। কয়েক হাজার নেতা কর্মী মিছিলে অংশ গ্রহণ করেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে ৫০ হাজার মানুষ হত্যা করে চরম বর্বরতার পরিচয় দিয়েছে ইসরাইলী বাহিনী। সেখানে নিরীহ নারী, শিশু এবং বৃদ্ধদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।

জাতিসংঘ এবং ওআইসির সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, এসব সংগঠন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতো তাহলে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর তাদের সন্ত্রাসী তৎপরতা চালাতে পারতো না। ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র এবং সে দেশের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে বিশ্বের বড় ঘাতক এবং সন্ত্রাসী উল্লেখ করে গাজায় গণহত্যার ঘটনায় ধিক্কার জানান নেতৃবৃন্দ।
জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, মুসলিম উম্মাহকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী ইসরাইলী জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাদের সকল সন্ত্রাসী কর্মকান্ড থেকে নিবৃত করতে হবে। সমাবেশ থেকে ইসরাইলী সমস্ত পন্য বয়কটের ও আহবান জানানো হয়।

এছাড়া বক্তারা বলেন, “গাজায় এমন নৃশংস হামলায় বিশ্বের কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। ইসরাইল জাতি একটি অভিশপ্ত জাতি। বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে।” তারা আরও বলেন, “ইসরায়েলি বাহিনী বছরের পর বছর ফিলিস্তিনের জনগণের আবাসিক ভূমি এবং মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *