ইউরোপে পাঠানোর ফাঁদ: রাশিয়ার যুদ্ধক্ষেত্রে যুবকদের বিক্রি করতো জেরিন-আবুল

নিউজটি শেয়ার লাইক দিন

ইউরোপে পাঠানোর ফাঁদ: রাশিয়ার যুদ্ধক্ষেত্রে যুবকদের বিক্রি করতো ফাতিহা জেরিন তামান্না-আবুল

নিজস্ব প্রতিবেদক: ইউরোপে পাঠানোর ফাঁদ পেতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যুবকদের সংগ্রহ করা হতো। এরপর ট্রাভেল ভিসায় প্রথমে সৌদি আরব নিয়ে যাওয়া হতো।

পরে সেখান থেকে ট্রাভেল ভিসায় রাশিয়া নিয়ে যাওয়া হতো। সেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের পক্ষে যুদ্ধে টেলে দেয়া হতো। যুদ্ধক্ষেত্রে পাঠানোর বিনিময়ে দালাল ফাবিহা জেরিন তামান্না (৩২)ও এস এম আবুল হোসেন জন প্রতি নিতেন ১৪ থেকে ১৫ লাখ টাকা করে। যুবকরা যুদ্ধে যেতে অস্বীকার করলে তাদেরকে আটকে রেখে কঠোর নির্যাতন করা হতো। এমনকি দেয়া হতো না খাবারও। এসব ঘটনার উল্লেখ করে মঙ্গলবার দুপুরে মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনাল-১ যশোরের আদালতে ফাবিহা জেরিন তামান্না (৩২) ও আবুল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের খায়রুল ইসলামের ছেলে ফজলুল নামে এক ব্যক্তি।

ফাবিহা জেরিন তামান্না (৩২) ও এস এম আবুল হাসান (৫১) ঢাকা বনানীর, ৪ নাম্বার রোডের-এফ ব্লকে ড্রীম হোম ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেডে নামে প্রতিষ্ঠান খুলে এ প্রতারণা চালিয়ে আসছিল কয়েক বছর ধরে। এরমধ্যে আবুল হাসান ছিল প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ফাবিয়া জেরিন তামান্না ছিল প্রতিষ্ঠানটির কো: চেয়ারম্যান। প্রতারক এসএম আবুল হোসেন নড়াইল জেলার কালিয়া উপজেলার পশ্চিম পাড়া এলাকার আশরাফ মোল্লা ছেলে এবং ফাবিহা জেরিন তামান্না ঢাকা উত্তরা, দক্ষিণ খান, আশকোনা ৬৩৮ নাম্বার শহিদুল ইসলামের মেয়ে।

তাদের সঙ্গে আরও দুই প্রতারক জড়িত রয়েছে। তারা হলেন, চট্টগ্রাম লোহাগাড়া এলাকার মাঝেরপাড়া গ্রামের ইসাকের ছেলে আলমগীর হোসেন ওরফে দেলোয়ার (8৫)ও ঢাকার নয়াপল্টনে প্লানার মাহাতাব সেন্টার (১০ তলা) অবস্থিত প্রোপ্রাইটরভ্যাকেশনের শফিকুর রহমান (৫০)।

মামলার সূত্র থেকে জানা যায়, এসএম আবুল হোসেন ও ফাবিয়া জেরিন তামান্না যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের জাফর হোসেন কে ৯ লাখ টাকার বিনিময়ে সাইপ্রাসের পাঠানোর কথা বলে ২০২৪ সালের ১৭ই অক্টোবরে সৌদি আরবে নিয়ে যায়। সেখান থেকে বাইশে ডিসেম্বরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নিয়ে ১৪ লাখ টাকায় রাশিয়া সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেন। বর্তমানে তার অবস্থানঃ ইউক্রেনের ডোনেৎস্ক শহরের একটি রাশিয়ান আর্মি ক্যাম্প।

মামলায় উল্লেখ করা হয়,আসামীরা মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। আসামীরা ভ্রীম হোম ট্রাভেলস এন্ড ট্যুরস লিঃ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভিন্ন দেশে মানবপাচার করে থাকে। ভুক্তভোগী জাফর হোসেন বেকার থাকায় প্রবাসে শ্রমিক হিসাবে যাওয়ার চেষ্টা করছিলেন। ২নং সাক্ষী মাহাবুর রহমান ২০২৪ সালে আসামীদের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে ভিকটিমকে সাইপ্রাস পাঠানোর জন্য চুক্তিবদ্ধ হয়েছিলো। কিন্তু প্রবাসী শ্রমিকদের জন্য সাইপ্রাস ভিসা বন্ধ করে দেওয়ার অজুহাত তুলে আবুল ও জেরিন  জাফরকে জানায় ৭ লাখ টাকা প্রদান করলে স্বল্প সময়ের মধ্যে রাশিয়ায় পাঠাতে পারবেন। সেখানে ক্লিনার বা শেফস এসিস্টেস্ট হিসাবে মাসে ১ লাখ ২০ হাজার টাকা বেতনে চাকুরী করতে পারবেন এবং পরবর্তীতে কাজ শেখার পর শেফ হিসাবে আরো বেশি অর্থ উপার্জন করার সুযোগ থাকবে।  ভুক্তভোগীরা তাদের প্রস্তাবে রাজী হয়ে আবুল হাসান কে নগদে তিন লাখ টাকা ও ফাবিয়া জেরিন তামান্নার উত্তরা হাজী ক্যাম্প শাখার ইসলামী ব্যাংকের ২০৫০২১৮০২০২৬০১২১০ নং একাউন্টে বিগত ১৫/১০/২০২৪ ইং তারিখে ৩ লাখ টাকা, বিগত ১৭/১০/২০২৪ ইং তারিখে ৫০ হাজার টাকা এবং ভুক্তভোগীর মামাতো বো ১১/১২/২০২৪ ইং তারিখে ৬০ হাজার টাকা ও ৪ লাখ ১০ হাজার টাকা জমা দেন। সর্বমোট ৭ লাখ ১০,হাজার টাকা প্রদান করেন। টাকা নেওয়ার পর ভাবিয়া জেরিন তামান্না ও আবুল হাসান ভুক্তভোগী কে জানান বাংলাদেশ থেকে সরাসরি রাশিয়ায় যাওয়ার সুযোগ না থাকায় ওমরাহ হজ পালন করতে যাবে এই কারণ দেখিয়ে তাকে প্রথমে সৌদি আরবে যেতে হবে এবং পরবর্তীতে সৌদি আরব থেকে রাশিয়ার ভিসা সংগ্রহ করে তাকে রাশিয়ায় যেতে হবে। সেই মোতাবেক বিগত ১৭/১০/২০২৪ ইং তারিখে ভুক্তভোগীসহ মোট ১০ জনকে তারা  প্রথমে সৌদি আরব পাঠায়। সৌদি আরবে থাকা শফিকুর রহমান তাদেরকে সৌদি আরবে গ্রহণ করেন।  সৌদি আরবে ২ মাস অবস্থানের পর শফিকুর গত ২২/১২/২০২৪ ইং তারিখে ভুক্তভোগীসসহ অন্যান্যদের রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ শহরে পাঠায়। রাশিয়ায় যাবার পর সেখানে আলমগীর হোসেন ওরফে দেলোয়ার (8৫) সহ ও অজ্ঞাতনামা আরো  কয়েকজন ব্যক্তি তাদের কে রিসিভ করেন। তারা ভুক্তভোগী সহ অন্যান্যদের জানায় তাদেরকে রাশিয়ার বিভিন্ন আর্মি ক্যাম্পে ক্লিনার বা শেফস এসিস্টেন্ট হিসাবে কাজ করতে হবে। কাজে যোগদানের পূর্বে তাদের সবাইকে ২০ দিনের আর্মি ট্রেনিং সম্পন্ন করতে হবে। সেই মোতাবেক সবাইকে একটি রাশিয়ান আর্মি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে গিয়ে ভুক্তভোগীসহ সঙ্গীয়রা জানতে পারেন তাদেরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশগ্রহণের জন্য আনা হয়েছে এবং রাশিয়া সরকার ভুক্তভোগী সহ অন্যান্যদের জন্য আলমগীর হোসেন ওরফে দেলোয়ার ও শফিকুর রহমান ও জনপ্রতি ১৪ হাজার ইউএস ডলারের বিনিময়ে আগামী ০৭/০১/২০২৬ ইং তারিখ পর্যন্ত ভুক্তভোগী সহ অন্যান্যদের যুদ্ধ করানোর জন্য ১ বছরের চুক্তি করেছেন এবং বেঁচে থাকলে এই ১ বছর ভিকটিম ও তার সঙ্গীরা রাশিয়ার পক্ষে যৃদ্ধ করতে বাধ্য।

ভুক্তভোগীরা আরো জানতে পারেন বাংলাদেশ থেকে ইতিপূর্বে আগত কয়েকজনকে একইভাবে ট্রেনিং করিয়ে যুদ্ধে পাঠানো হয়েছে এবং তার মধ্যে ১জন ড্রোন হামলায় নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। উক্ত বিষয়ে জানতে পেরে ভুক্তভোগী সঙ্গীয় আকরাম হোসেন (২৪) নিজের জীবন রক্ষার্থে ক্যাম্প থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং নিজ প্রচেস্টায় বাংলাদেশে ফিরে আসেন। ভুক্তভোগীসহ অন্যান্যরা যুদ্ধক্ষেত্রে যেতে রাজি না হলে সেখানকার রাশিয়ান আর্মি কমাম্ডাররা ভুক্তভোগীসহ অন্যানাদের খাবার বন্ধ করে দিয়ে নানাধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করলে ভুক্তভোগীসহ অন্যান্যরা যুদ্ধক্ষেত্রে যেতে বাধ্য হন। ভুক্তভোগী বর্তমানে ইউক্রেনের ডোনেৎস্ক শহরের একটি যুদ্ধক্যাম্পে রাশিয়ান আর্মি ক্যাম্পের মাটির নীচে অবস্থিত একটি বাংকারে অবস্থান করছেন। সেখানে ভুক্তভোগী ইউক্রেন সেনাবাহিনীর ড্রোন হামলায় ডান পাঁজর ও ডান উরুতে বোমার স্প্রিন্টার বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ১ মাস চিকিৎসা গ্রহণ শেষে পুনরায় যুদ্ধক্ষেত্রে গমন করতে বাধ্য হন। সর্বশেষ ভুক্তভোগীর সাথে থাকা সোহান মিয়া বিগত ২০/০৬/২০২৫ ইং তারিখের ড্রোন হামলায় নিহত হলে ভুক্তভোগী হোয়াটসগ্যাপ ভয়েস মেসেজ এর মাধ্যমে উপরোক্ত ঘটনা জানিয়ে তাকে যেকোন মূল্যে দেশে ফিরিয়ে আনার জন্য আকুতি জানান।

বিষয়টির সত্যতা যাচাইয়ে ফাবিয়া জেরিন তামান্না ও এস এম আবুল হোসেনের মুঠোফোনে বারবার সংযোগ দিয়ে তাদের পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *