novanews24 এ প্রকাশিত সংবাদে তৎতপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: ৬২ কেজি গাঁজাসহ আটক-৩

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ”novanews24” অনলাইন প্রত্রিকায় বুধবারে ফলোও করে প্রকাশিত হয় “বেতনা এক্সপ্রেস’ও ’মোংলা কমিউটার’ ট্রেন চোরাকারবারীদের দখলে। এমন সংবাদে নড়ে চড়ে বসে যশোরের  আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা।

পরের দিন বৃহস্পতিবার থেকে ট্রেন দু’টি সহ  সীমান্ত জুড়ে চোরাই  পণ্য ও মাদকদ্রব্য আসার স্থানগুলোতে ব্যাপক তৎতপরতা বাড়ায় সংস্থাগুলো।  সংবাদে তৎতপর হয়ে শুক্রবার (২৫ অক্টোবর ) সকাল ৮টার দিকে বেনাপোল বাহাদুরপুর ৭নং ওয়ার্ড সাগর হোসেন (২৪) এর  বাড়িতে অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ  তিন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে যশোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা। আটক সাগর বেনাপোল বাহাদুরপুর পূর্ব পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। এছাড়া তার সহযোগী আটক হওয়া ইমরান হোসেন (২৭) শার্শা দূর্গাপুর উত্তরপাড়া এলাকার আব্দুল মোমিনের ছেলে ও  জসিমউদ্দিন (৩৫) বেনাপোল ধান্যখোলা গ্রামের  আবু বক্করের ছেলে।

‘বেতনা এক্সপ্রেস’ও ’মোংলা কমিউটার’ট্রেন চোরাচালানীদের দখলে” দেখতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য ৫ই আগষ্টে শিক্ষার্থী আন্দলোনে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সরকার পতনের পর আইনশৃঙ্খলারক্ষকারী বাহিনী অনেকাংশ নিস্ক্রিয় হয়ে পড়ে। এর ফলে সীমান্ত জুড়ে চোরাচালানও মাদক ব্যবসার মত অপরাধ বেড়ে গেলেও আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎতপরতা চোখে দেখা যায়নি। এমনকি সংস্থা গুলোর পক্ষে বিশেষ কোন অভিযান বা অর্জন কোনটাই চোখে পড়েনি। তবে বুধবারে ”‘novanews24’” অনলাইন প্রতিকায় প্রকাশিত প্রতিবেদনের পরের দিন বৃহস্পতিবার থেকে যশোরের আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর তৎতপরতা সীমান্তজুড়ে চোখে পড়ে। তারই ফলশ্রুতিতে আজ র‌্যাবের অভিযানে এ বিপুল পরিমানের মাদকদ্রব্যসহ তিনজন আটক হলো।

https://www.novanews24.com/wp-content/uploads/2024/10/IMG-20241025-WA0001.jpg

যশোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর ভারপ্রাপ্ত কোম্পানীর অধিনায়ক ফ্লাঃ লেঃ মোঃ রাসেল বলেন, কয়েক দিন ধরে বিভিন্ন সুত্রের মাধ্যমে জানতে পারি, সীমান্ত জুড়ে চোরাচালানও মাদক ব্যবসা বেড়ে গেছে। বিষয়টি আমরা আমলে নিয়ে গোয়েন্দা তৎতপরতা বাড়ায়। এক পর্যায়ে শুক্রবার সকাল আটটার দিকে বেনাপোল বাহাদুর পুর গ্রামের সাগর নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তার সূত্র ধরে তার আরো দুই সহযোগীকে আটক করতে সক্ষম হই। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোট থানা পুলিশের নিকটে হস্তন্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *