নিজস্ব প্রতিনিধি: যশোর:যশোরে কেন্দ্রীয় কারাগারে সুজন মল্লিক নাকে এক কয়েদির করোনার উপসর্গ দেখা দেয় গত কয়েক দিন ধরে। এর পর যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুষার কান্তি খান কয়েদী সুজন মল্লিককে ১০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করেন। রোববার সন্ধায় সে হাসপাতালের আইসোলেশন থেকে জানালার গ্রীল ভেঙ্গে পালিয়ে যায়। রোববার রাত পৌনে ১০টার দিকে হাসপাতাল কর্তৃপ জানতে পেরে পুলিশকে জানায়। পুলিশ তাকে আটকের জন্য অভিযান শুরু করেছে। পালিয়ে যাওয়া আসামি সুজন মল্লিক (২৫) ওরফে শাকিল যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া বাঁশতলায় ভাড়া থাকতেন। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের গাজীপাড়ায়।
হাসপাতালের একাধিক সুত্র জানায়, হাসপাতালে যারা আইসোলেশনে আছেন তারা জেলখানার থেকে খারাপ অবস্থায় রয়েছেন। আইসোলেশনে ব্যক্তিদের কোন ওষুধপত্রও দেন না। এখানে কোন ডাক্তার থাকেন না। তাদেরকে ঠিকমত খাবারও দেওয়া হয় না। দিনের একটা সময় একজন নাস দূর থেকে আইসোলেশনে থাকা ব্যক্তিদের এক পলকে দুর থেকে দেখে চলে যান। আইসোলেশনে থাকা কোন ব্যক্তি নার্সকে কিছু বলতে চাইলেও নার্স তাদের কথা শোনে না। যে কারণে এখানে মৃত্যু নিশ্চিত ভেবেই ওই ব্যক্তি পালিয়েছে।
হাসপাতাল ও পুলিশ জানিয়েছে, পুলিশ ১০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদালত থেকে সুজন মল্লিককে কারাগারে নিয়ে যায়। এসময় তার শরিরে জ¦র, সর্দি, কাশি দেখা দেয়ায় কারাগারের সহকারী সার্জন যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার তাকে ভর্তি করে আইসোলেশনে পাঠায়। যার মামলা নম্বর ২০, জিআর নম্বর ৩১২/২০। তার হাজতী নম্বর ২২৪৯/২০।
হাসপাতালের আইসোলেশনে রোববার রাত ৮টা থেকে সিকিউরিটির দায়িত্ব পালন করছিলেন ন্যান্সনায়েক নাজমুল (না: ১৬৮৬) এবং কনস্টেবল আসাদ (কন: ২৩০৯)। তাদের সিসি নম্বর ৫১৯৮২০।
হাসপাতালের আইসোলেশনের দায়িত্বরত নার্স তুলি জানান, বিকালেও ওই আসামী সুজনকে সে দেখে এসেছে। রাত পৌনে ১০টার দিকে খাবার দিতে গেলে তার ঘরের দরজা ভিতর লক করা দেখতে পায়। এসময় হাসপাতালের লোকজন দেখতে পায় পিছনের জানালার গ্রীল ভাঙ্গে সে পালিয়েছে। বিষয়টি সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে জানান।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, সুজন নামে এক জেলখানার আসামী আইসোলেশন থেকে গ্রিল ভেঙ্গে পালিয়েছে। তবে হাসপাতালে রোগীদের চিকিৎসা না দেওয়ার বিষয়টি জানতে চাইলে,তিনি বলেন, এখানকার ডাক্তরাও নার্সরা সাধ্যমত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। তবে কেউ যদি আতষ্কগ্রস্ত হয়ে পালিয়ে যায় তা দেখার জন্য পুলিশ রয়েছে। পুলিশই বিষয়টি ভালবলতে পারেবে কিভাবে সে এখান থেকে পালালো।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুষার কান্তি খান জানান, কয়েক দিন আগে তার দেহে করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গতরাতে গ্রিল ভেঙ্গে সে পালিয়ে গেছে। তবে পুলিশ তাকে ধরতে অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুর রহমান জানান, সে করোনায় আক্রান্ত কি না সেটি এখনো জানা যায়নি। অথচ হাসপাতালের কর্তৃপক্ষ সঠিকভাবে দেখভাল না করায় এঘটনা ঘটেছে। পুলিশ তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।