নির্বাচন ঘিরে আলোচিত দল বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বেশিরভাগ দলগুলো প্রার্থীরা ফজরের নামাজ পড়ে গভীর রাত পর্যন্ত নির্বাচন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। কোথাও কোথাও নির্বাচনের বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে একে অপরের বিরুদ্ধে। ছয়টি আসনের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে। ৫ আগস্টের পর বিএনপির প্রতি ভোটারদের অনুভূতিটা ছিল অনেক বেশি। কিন্তু দিন যতই গড়াতে থাকে দেশের প্রত্যন্ত অঞ্চলের কিছু বিতর্কিত নেতা কর্মীদের বিব্রতকর কর্মকাণ্ডে সাধারণ ভোটারদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে দলটিকে। যশোরের ৬ টি আসনেও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যে জোরেশোরে শোনা যাচ্ছে যশোরের ৬টি আসনের পাঁচটিতে বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামী।
যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান (দাঁড়িপাল্লা), বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বক্তিয়ার রহমান (হাতপাখা) প্রতীক নিয়ে মোট ৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। তবে ভোটারদের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আজিজুর রহমানকে জয়ী করতে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এরপরে রয়েছে ধানের শীষ প্রতীকের নুরুজ্জামান লিটন। বাকি যারা নির্বাচন অংশগ্রহণ করছেন তাদের অবস্থান আশানুরূপ নয়।
গোগা এলাকার ভোটার নজরুল ইসলাম বলেন, মানুষ আর আগের মত শেখ হাসিনার মত কোন মিথ্যাবাদী সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে ভোট দিতে চায় না। যে কারণে এলাকার মানুষ সব একজোট হয়েছে শিক্ষক আজিজুর রহমানের প্রতীক দাঁড়িপাল্লা ভোট দিতে। তাই কোনভাবেই দাড়িপাল্লা প্রতীককে ভোটে বিজয় আটকে রাখা যাবে না।
বারোপোতা এলাকার আহসানুল্লাহ বলেন, বিগত বছরগুলোতে অনেক নেতাকে ভোট দিয়ে বিজয়ী করেছি। কিন্তু কে কি করেছে সেটা বাংলাদেশের সব মানুষই দেখছে। এবার না হয় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করি। দেখি তারা কি করতে পারে?
যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ (দাঁড়িপাল্লা) ,স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান (ফুটবল) , ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইদ্রিস আলী (হাতপাখা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী শামছুল হক (টেলিভিশন), বাসদের প্রার্থী ইমরান খান (মই) , এবি পার্টির প্রার্থী রিপন মাহমুদ (ঈগল), স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম (ঘোড়া) প্রতীক নিয়ে মোট আটজন নির্বাচনে অংশগ্রহণ করছেন। তবে ছোট দলগুলো ভোটের মাঠে প্রতিযোগিতায় সুবিধা করতে না পারলেও ধানের শীষ প্রতীকের বিএনপির প্রাপ্তি সাবিরা সুলতানা ও দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের মধ্যে জয় নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এ আসন থেকে বিএনপি’র একজন তরুণ নেতা সহ আরো ৪ নেতার মধ্যে অন্তদ্বন্দ্ব থাকায় সুবিধাজনক অবস্থায় আছে দাঁড়িপাল্লা প্রতিকের ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ।
ছুটিপুর এলাকার আব্দুর রহমান বলেন, বিএনপিতে অন্তদ্বন্দ্ব থাকাই সাবিরা সুলতানার বিদ্রোহী গ্রুপগুলো কাজ করছে না। এমনকি তাদের ভোটটিও সাবিরা পাবে না। যে কারণে তার জয়ের সম্ভাবনা অনেকটাই ফিকে। অন্যদিকে আসনটিতে জামায়তের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোসলে উদ্দিন ফরিদ নতুন। তারপরেও তিনি লন্ডনের হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ায় ও এলাকার মানুষের কল্যাণে কাজ করায়। তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাই তার জয়ের সম্ভাবনাটা অনেকটাই বেশি।
কীর্তিপুর এলাকার নবীসন বিবি নামে এক নারী বলেন, এলাকায় বিএনপি নেতারা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের নিয়ে মহড়া দিচ্ছে। অনেক জায়গায় আওয়ামী আমলের মত ভোটের মাঠে যেতেও নিষেধ করছে। এসব কারণে আর ধানের শীষের সাবিরা সুলতানা কে ভোট দিয়ে বিজয়ী দেখতে চায় না। তাই আমরাও এবার দাড়িপল্লায় ভোট দিব।
যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী (লাঙ্গল), সিপিবির প্রার্থী রাশেদ খান (কাস্তে বা কাঁচি ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেন (হাতপাখা), জাগপার প্রার্থী নিজামউদ্দীন অমিত (চশমা) প্রতীক নিয়ে মোট পাঁচজন আসনটি থেকে নির্বাচনের অংশগ্রহণ করছেন। তবে ছোট দলগুলো নির্বাচনে মাঠে প্রভাব সংকীর্ণ থাকলেও ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
শংকরপুর এলাকার আলী হোসেন বলেন জানান, আসনটি ধানের শীষ প্রতীকের অনিন্দ ইসলাম অমিতের হলেও জামায়াতের আব্দুল কাদেরের দাঁড়িপাল্লা প্রতীকের সাথে হাড্ডাহা লড়াই হবে। তারপরেও ধানের শীষের জয়ের সম্ভাবনা অনেক টাই বেশি।
চোর মারা দিঘীরপাড় এলাকার রাহিলা বেগম জানান, শেখ হাসিনা পতনের পর মানুষ বিএনপিকে ভোট দিত। তবে বিএনপি নেতাদের সাথে যে সমস্ত লোকজন ভোট চাইতে আসছে তাদের আচার-আচরণ খুব একটা ভালো না। যে কারণে তাদের ভোট প্রদানে মানুষ এখন সন্ধিহান।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রসুল(দাঁড়িপাল্লা),স্বতন্ত্র প্রার্থী এম নাজিম উদ্দিন আল আজাদ (মোটরসাইকেল), বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ফারাজী (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক (লাঙ্গল), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মন্ডল (রকেট) , ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বায়েজীদ হোসাইন (হাতপাখা), খেলাফত মজলিসের প্রার্থী আশেক এলাহী (দেওয়াল ঘড়ি) প্রতীক নিয়ে সর্বমোট সাত জন নির্বাচন অংশগ্রহণ করছেন। তবে ছোট দলগুলো নির্বাচনী মাঠে প্রতিযোগিতা করে টিকতে না পারলেও দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যাপক গোলাম রসুল ও ধানের শীষ প্রতীকের ফরাজী আতিয়ার রহমানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
বাঘারপাড়ার বাসুয়াড়ী এলাকার রফিকুল ইসলাম বলেন, বিএনপি’র হ্যাভি ওয়েট প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আয়ুব নির্বাচনে থাকলে দাঁড়িপাল্লা প্রতীকের গোলাম রসুলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতো। তবে তিনি যখন শেষ পর্যন্ত নাই সে ক্ষেত্রে হেসে খেলে দাঁড়িপাল্লা প্রতীক পাবে।
চেঙ্গুটিয়া এলাকার রেজওয়ান আহমেদ বলেন, এলাকায় জামায়াতের প্রভাব খুবই বেশি। ভোট ঠিকঠাক হলে বিপুল ভোটে জামায়তের প্রার্থী পাস করবে।
যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা), বিএনপি শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ আহমদ (ধানের শীষ) প্রতীক ছেড়ে দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়নাল আবেদীন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী শহীদ মোঃ ইকবাল হোসেন (কলস), জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম (লাঙ্গল) প্রতীক নিয়ে মোট পাঁচজন নির্বাচন অংশগ্রহণ করছেন । তবে আসনটিতে ছোট দলগুলো প্রতিযোগিতায় ভালো করতে না পারলেও স্বতন্ত্র শহীদ ইকবলের কলস প্রতীক, ধানের শীষের রশিদ আহমেদ ও জামায়াতের প্রার্থী গাজী এনামুল হকের দাঁড়িপাল্লার সঙ্গে হাড্ডাহাড্ডি মুখে লড়াই হবে।
যশোর-৬ (কেশবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোক্তার আলী (দাঁড়িপাল্লা), বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ (ধানের শীষ),জাতীয় পার্টির প্রার্থী জিএম হাসান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলাম (হাতপাখা), এবি পার্টির প্রার্থী মাহমুদ হাসান (ঈগল) প্রতীক সহ সর্বমোট পাঁচজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। ছোট দলগুলোর প্রচার প্রচারণা তেমন চোখে না পড়লেও ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের জোরে জোরেই প্রচারণা চলছে।
মঙ্গলকোট এলাকার ভোটার হোসেন আলী বলেন, বিএনপি’র অন্তদ্বন্দ্বের কারণে আসনটিতে জামায়তের জয় লাভের সম্ভাবনাই বেশি।
সাগরদাঁড়ি এলাকার নাসিরুল্লাহ বলেন, মনে করছিলাম ধানের শীষে ভোট দিব। কিন্তু চারিদিকে ধানের শীষ প্রতীকের নেতাদের যে কর্মকাণ্ড ও বেফাঁস কথাবাত্রা তাতে মন ভেঙে গেছে। এখন ঠিক করেছি দাড়িপাল্লা প্রতীকেই ভোট দিব।
উল্লেখ্য, যশোরে ৬টি আসনে ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮২৪ ভোট কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ ভোট কক্ষে ১৪ হাজার ৮৬১ ভোট গ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৮২৪, সহকারী প্রিজাইডিং অফিসার ৪ হাজার ৬৭৯ ও পোলিং অফিসার ৯ হাজার ৩৫৮।