জন্মের দুই দিন পর থেকে নিয়মিত দুধ দিচ্ছে গরুর বাছুর !

নিউজটি শেয়ার লাইক দিন

মধ্যাঞ্চল প্রতিনিধি: অবাক করার মতো ঘটনা। সবে মাত্র মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখা। আর জন্মের দু’দিন পর থেকেই দুধ দিতে শুরু করেছে ফুটফুটে বাছুরটি!

একদিন কিংবা দু’দিন নয় জন্মের পর টানা ২০ দিন ধরে নিয়মিত দুধ দিচ্ছে এটি।

সম্প্রতি এই খামারির বাড়িতে জন্ম নেয় একটি বাছুর। জন্মের পর বাছুরটি ছিল একেবারেই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই গত কয়েকদিন ধরে দেখা যায়, বাছুরটির স্তন ফুলে উঠেছে এবং সেখান থেকে দুধ বের হচ্ছে। প্রথমে খামারি নিজেই হতবাক হয়ে যান। পরে প্রতিবেশীদের জানানোর পর ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

এমন এক বিস্ময়কর ও অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের চরকরণশী গ্রামের খামারি হারুন-অর-রশিদের খামারে। জন্মের দু’দিন পর থেকেই একটি বাছুর গাভীর মতো দুধ দিচ্ছে। এ খবরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই হারুনুর রশিদের খামারে আশপাশের গ্রাম থেকে অসংখ্য মানুষ ছুটে আসছেন। শুধু এই বিরল দৃশ্য একনজর দেখার জন্য। কেউ দাড়িয়ে দেখছেন দুধদোহন আবার কেউ তুলছেন ছবি।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তারা এর আগেকখনও শুনেননি। অনেকে এটিকে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন-আল্লার অশেষ রহমাত হিসেবে।

খামারি হারুনুর রশিদ জানান, ২০ দিন আগে তার খামারের একটি গাভী প্রথমবারের মতো বাচ্চা জন্ম দেয়। জন্মের পর বাছুরটির ওলান অন্যান্য বাছুরের থেকে সম্পূর্ণ আলাদা মনে হয়। অনেকটা বড়। পরে ওলানে হাত দিয়ে দেখেন দুধও আসে। ঘটনাটি তিনি প্রাণিসম্পদ কর্মকর্তাদেরকে জানান। তারাও এসে দেখেন বিষয়টি। এরপর বাছুরটি সামান্য পরিমান দুধ দিতে থাকে। দৈনিক প্রায় আধা কেজি করে দুধ পাওয়া যাচ্ছে। এ দুধ খামারি নিজে ও তার শিশু সন্তান পান করছে। দুধের রং ও এবং স্বাদ স্বাভাবিক বলে জানান তিনি। এটি আল্লাহর রহমত বলে মনে করেন তিনি।

বিষয়টি অস্বাভাবিক বলে মনে করছেন, প্রাণীসম্পদ বিভাগের লোকজনও। হরমোনজনিত পরিবর্তনের কারনে এমনটি হতে পারে বলে মনে করছেন, করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম. এম. এ আউয়াল তালুকদার। এই বাছুরের দুধ পানে কোন সমস্যা নেই বলেও মনে করেন, এই কর্মকর্কতা।

২০২৩ সালে ৭৫ হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভী কিনেন খামারি হারুনুর রশিদ। এই গাভীর গর্ভে জন্ম নেয়া প্রথম বাছুর এটি। বাছুরের পুষ্টির জন্য গাভীর দুধ সংগ্রহ বন্ধ রেখেছেন খামারি হারুনুর রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *