কেন্দ্রীয় কারাগারের কর্মচারী গাঁজাসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত আব্দুস শুকুর (৩৬) নামে এক সিভিল স্টাফকে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করেছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে কারাগারের প্রধান ফটকে প্রবাসের সময়ে কারারক্ষীরা তাকে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করেন। 

আটককৃত ব্যক্তি হলেন, যশোর কেন্দ্রীয় কারাগারের সিভিল স্টাফ (ব্লাকস্মিথ) । তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার খুনিরটক গ্রামের মোঃ সহিমুদ্দিন ও আনোয়ার বেগমের ছেলে।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/08/IMG-20250825-WA0008.jpg

কারাগার সূত্র থেকে জানা গেছে, আব্দুস শুকুর সোমবার সকাল আট টার দিকে কারাভ্যন্তরে প্রবেশের উদ্দেশ্যে প্রধান ফটকে আসেন। তল্লাশির দায়িত্বে থাকা সহকারী প্রধান কারারক্ষী (নং-৪১৭২০) মোঃ আবুল হাশেম তার দেহ তল্লাশি করেন। এ সময়ে শুকুরের ডান বগল থেকে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করেন কারারক্ষীরা।

পরে কারাকর্তৃপক্ষ আটককৃতকে মাদকসহ কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বিষয়টি নিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শরিফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কারাগারের প্রধান ফটকে তার দেহে তল্লাশী সময়ে ১২০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। ইতিমধ্যে তাকে কারাগারেও প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *