বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

একইসঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়া এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।

রবিবার (২৪শে আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক প্রেস বিবৃতিতে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস “টমি” পিগট এ প্রশংসা জানান।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে—যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়া বাংলাদেশ সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে।

২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যেই সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগেও চার লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছিলেন কক্সবাজারে। বর্তমানে নতুন করে আসা হাজার হাজার রোহিঙ্গাসহ বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। এ ছাড়া প্রতি বছর প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে আশ্রয়শিবিরগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *