যশোরে ওয়ার্ড যুবদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদাবাজীর সময়ে তার সঙ্গে ছিলেন নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিব ও তার অনুসারীরা।

রোববার(১০ই আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে জেসমিন বেগম নামে এক নারী এ অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে জেসমিন জানান, সম্প্রতি তিনি বিএনপি নেতাকর্মীদের চাদাবাজ চক্রের শিকার হয়েছেন। তার নিজের বাড়িতে সম্তাসী হামলা চালিয়ে তার শিশু সন্তানের গলায় চাকু ধরে তার কাছে দুই লাখ টাকা দাবি করে। ওই সময় ৫০ হাজার টাকা ছিনিয়েও নেই। বাকি টাকা না দিলে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকিও দেন সন্ত্রাসীরা।

ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি এ নারী।

তিনি আরো জানান, তার জীবিকার একমাত্র ভরসা হলো চারটি ইজিবাইক। এগুলো ভাড়া দিয়ে তাদের সংসার চলে। গত ৫ আগস্টের পর থেকে তার ব্যবসার দিকে নজর পড়ে বারান্দীপাড়া বৌ পাজার এলাকার চুন্নু বাবুর্চির। ৫ই আগস্টের কিছুদিন পর সে ও তার লোকজনরা আমার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় সে এবং তার সহযোগীরা প্রায় আমাকে হুমকি দিতে থাকে। গত ৪ আগস্ট বিকেলে বৌবাজার এলাকার চুন্না, বিশাল, আকাশ, লাল্টু, সোহেল ওরফে চাকু সোহেল, শফিক, হাসাণ, সানু, মন্ডল, হাবিব, তুষার, আলআমিনসহ আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। না দেওয়ায় আমাকে বেধড়ক মারধর করে এবং সানু ও লালটু আমার শ্লীলতাহানি ঘটায়।

এ সময়ে চুন্না ঘর তল্লাশি করে আমার ব্যবসার ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আমার ২০ বছরের ছেলে রাকিব হাসানকে মারধর করে আহত করে এবং আমার মাত্র ১১ মাস বয়সী শিশুর গলায় চাকু ধরে অবশিষ্ট টাকা দিতে বলে। না দিলে ভয়াবহ পরিস্থিতির জন্য অপেক্ষা করার হুমকি দেন। এ সময়ে আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অনেকে পালিয়ে যায়। তবে চুন্নাসহ কয়েকজনকে হাতে-নাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে কিছু দুর্বৃত্ত এসে চাকুর ভয় দেখিয়ে তাদের ছাড়িয়ে নেয়। কিছু সময় পর চুন্নার নেতৃত্বে আরও ৩০-৪০ জন আবার আমার বাড়িতে এসে উপস্থিত হয়। সাথে বস্তি এলাকা থেকে ৩০ জন নারী এনে আমার বাড়ি ঘিরে ফেলে এবং মিথ্যা অপবাদ দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। আমি ৯৯৯-এ কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। পরে কোতোয়ালী থানায় অভিযোগ দিতে গেলে প্রথমে তারা অভিযোগ নিতে চায়নি। পরে অভিযোগ নিলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

বাড়িতে আক্রমনের সময়ে সন্ত্রাসী চুন্নু আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। তখন 999 এ ফোন করলে পুলিশ আসে। পুলিশের সহায়তায় ও ফোনটি ফেরত পাওয়া যায়নি। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগীতায় ফোনটি ফেরত পায়।

অভিযোগের সত্যতা যাচাইয়ে ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি চুন্নুর মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগটি সম্পূর্ণ বানোয়াটও মিথ্যা। একটা ইজি বাইক নিয়ে তাদের সঙ্গে আমার ঝামেলা ছিল। আমি সেখানে গেলে তারা আমার সঙ্গে সিনক্রেট করে। এখন তারা দলীয়ভাবে আমাকে হেও প্রতিপন্ন করতে এসব অভিযোগ করছে।

যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকবে তাদের বিষয়ে তদন্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিষয়টি নিয়ে বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট শহীদ সাবিরুল হক সাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ করা হলে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। তদন্তের দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *