বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল ছাত্র জনতার-অধ্যাপক গোলাম রসুল

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার : বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল ছাত্র জনতার। এই লক্ষ্যে জুলাইয়ে ছাত্র-জনতা স্বৈরাচার সরকার হঠাতে মাঠে নেমেছিল। কিন্তু কিছু লোকজন আবারো দেশের স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত করতে চাইছে। তবে যে কোন ধরনের  অসৎ উদ্দেশ্য রুখতে ছাত্র জনতা জীবনের মূল্য হলেও তা প্রতিরোধ করবে।

মঙ্গলবার (১লা জুলাই) যশোর জেলা জামায়াতের অফিস কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার আমির অধ্যাপক গোলাম রসুল।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন। তাঁদের এই রক্তের ঋণ জাতি কখনো ভুলবে না। আমরা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব।এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল এদেশের ছাত্র জনতা। সেজন্যই তাদের রক্ত বৃথা যেতে না পারে সেইজন্যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই একসাথে কাজ করে যেতে হবে ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, অফিস সেক্রেটারি নুর-ই-আলা নুর মামুন, জেলা শিক্ষা সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, যশোর শহর শাখার আমীর অধ্যাপক শামসুজ্জামান, পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন ও ইসলামী ছাত্রশিবিরের পশ্চিম জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের অধিকার আদায়ের পথ সুগম করেছে। তাদের আত্মত্যাগের মূল্য আমরা রাজপথে ও সমাজে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে কথা বলে, কাজ করে পরিশোধ করব।

পরিশেষে, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *