বাড়ির আঙ্গিনায় সৌদি খেজুর উৎপাদনে তাক লাগিয়েছে লিজা

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক:নারী শুধু গৃহের মধ্যেই সীমাবদ্ধ নয়। নারী কৃষি অর্থনীতিতে নতুন ছন্দ এনে দিয়েছে। বরং কৃষিকাজেও তারা নিজেদের ব্যতিক্রম ভাবে প্রতিষ্ঠিত করছেন।

তারা গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, শাকসবজি ও ফলমূল উৎপাদন এবং ধান, পাট ও গম চাষাবাদে সক্রিয়ভাবে জড়িত হচ্ছেন। এই নারীরা শুধু নিজেরাই স্বাবলম্বী হচ্ছেন না, বরং অন্যদেরও উৎসাহিত করে দৃষ্টান্ত স্থাপন করছেন। নারী কৃষি উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং পরিবার ও দেশ উন্নয়নে অবদান রাখছেন। তাদের অংশগ্রহণ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। তেমনই এক নারীর সন্ধান পাওয়া গেছে যিনি লেখাপড়া ও সংসার সামাল দিয়ে বাড়ির আঙ্গিনায় সৌদি খেজুর উৎপাদনে তাক লাগিয়ে দিয়েছেন লিজা নামে এক নারী।  দীর্ঘ প্রচেষ্টায় বীজ থেকে চারা উৎপাদন করে বাড়ির আঙিনায় সারি সারি খেজুরগাছ রোপণ করেন তিনি।

সরেজমিন দেখা যায়, লিজার বাড়ির আঙিনায় রয়েছে ৪০টির মত সৌদি আরবের সুমিষ্ট খেজুরগাছ। ছয় বছর আগে লিজার ছোট চাচা খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিস্টের চেয়ারম্যান ডক্টর গোলাম হোসেন সৌদি আরব গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে তিনি সৌদি থেকে কিছু খেজুর নিয়ে আসেন। সেই খেজুরের বীজ থেকে লিজা চারা তৈরি করেন। এরপর চারাগুলো বাড়ির আঙ্গিনার এক বিঘা জমিতে ৪০টি গাছ রোপন করেন। লিজা ও লিজার বাবা আব্দুল লতিফ গাছগুলো ছয় বছর ধরে পরিচর্যা করেন। ছয় বছর পর এবারই প্রথম বাগানের তিনটি খেজুর গাছে ফল ধরেছে। গাছের লাল টসটসে খেজুর দেখার জন্য প্রতিদিন ওই বাড়িতে ভিড় করছে মানুষ।

নুসরাত জাহান লিজা উপজেলার মঙ্গলকোট এলাকার আব্দুল লতিফের মেয়ে এবং একই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। তিনি এবার বিএ পরীক্ষার্থী। লেখাপড়া ও সংসার সামলে তিনি শখের বসে সৌদি আরবের এ খেজুর চাষ করছেন।

লিজা জানান, ছয় বছর আগে আমার ছোট চাচা খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিস্টের চেয়ারম্যান গোলাম হোসেন সৌদি আরব থেকে হজ শেষে বাড়ি ফেরার সময়ে সৌদির খেজুর নিয়ে আসেন। তাদের ওই সৌদি আরবের খেজুর খেতে দিলে তার বীজ সংরক্ষণ করেন। পরে ওই খেজুরের বীজ থেকে চারা উৎপাদন করে বাড়ির আঙিনায় লাগানো হয়। বর্তমানে তিনটি গাছে ফল এসেছে। এ ছাড়া অধিকাংশ গাছের গোড়া থেকে একাধিক চারা বের হয়েছে। এসব গাছের গোড়ায় ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) ব্যবহার করা হয়। কাঁদির এসব খেজুর আগামী এক দেড় মাসের ভেতর পেকে যাবে। পাকলে এসব খেজুর প্রতি কেজি ১০০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি করা যাবে।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/06/5282025184853.jpg

খেজুর দেখতে আসা মূলগ্রামের চৈতন্য নন্দী ও আলতাপোল গ্রামের ফয়সাল মাহমুদ বলেন, এ অঞ্চলের মাটিতে সৌদি আরবের খেজুর উৎপাদনের কথা শুনে দেখতে এসেছি। গাছের লাল টস টসে খেজুর দেখে অভিভূত। তবে তার দেখাদেখি এবারে এ অঞ্চলে খেজুরের চাষে বিপ্লব ঘটবে বলে তিনি প্রত্যাশা করেন।

প্রতিবেশী হালিমা বেগম বলেন, লিজা ও লিজার বাবা নিজেদের দৈনন্দিন কাজ করার ফাঁকে খেজুর বাগানটিতে অনেক পরিশ্রম করে। নিয়ম করে গাছগুলোতে পানি ও সার দেয়। গতবছরেও কয়েকটা গাছে কিছু ফল ধরেছিল। তবে সেগুলো সবই পড়ে গেছিল। এবার তিনটি গাছে ফল হওয়ায় তারা খুবই আনন্দিত। সেই সাথে এলাকার লোকজনক উৎসাহ নিয়ে খেজুর গাছ দেখতে আসছে।

কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, খেজুর বাগান পরিচর্যা গাড়ি লিজার বাবা আব্দুল লতিফ গাছে ফল আসার আগে আমার সঙ্গে যোগাযোগ রাখছিল। গাছে খেজুর আসার পর খেজুর পোকায় নষ্ট করছিল এবং খেজুর ফেটে যাচ্ছিল। আমি তাকে যথাযথভাবে দিকনির্দেশনা দেই। তিনি সেই অনুযায়ী পরিচর্যা করেন। এর ফলে এ বছর তিনটি কাছে ফল ধরেছে। ফলগুলো প্রায় পাক ধরেছে। আশা করা হচ্ছে আগামী বছরে সব গাছগুলোতে ফল ধরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *