মাদকের দ্বন্দ্বে শার্শায় তিন মামলার আসামীকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় লিটন হোসেন ওরফে কানা লিটন (৩৫) নামে মাদকসহ তিন মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত লিটন হোসেন ওই গ্রামের আজগর আলীর ছেলে। সে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

মাদক ব্যবসার বিরোধের জের ধরে তাকে সোমবার (১০ই জুন) রাত সাড়ে দশটার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে আবু তাহেরের মুদি দোকানের সামনে তার এক সময়ের ব্যবসায়িক পার্টনার আজগার আলী ও শমসের আলীসহ কয়েকজন মিলে তাকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। তারা দুজনই ওই এলাকার মৃত কাদেম আলীর ছেলে। এ সময়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।

হত্যাকাণ্ড জড়িত থাকারর সন্দেহে পুলিশ আব্দুল হক ও শামসুল হক নামে আরো দু’জনকে আটক করেছে। তারা ওই এলাকার মৃত মঞ্চুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রগুলো জানায়, লিটন নিজেও একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ের টাকা লেনদেনের জের ধরে আজগার আলী ও শমসের আলীর সাথে বেশ কিছুদিন ধরে লিটনের বিরোধ চলে আসছিল। পাওনা টাকা না দেওয়ায় কয়েক দফায় তারা লিটনকে হুমকি ধমকে দিয়েছেন। গতকাল রাত সাড়ে দশটার দিকে দুর্গাপুর আবু তাহেরের মুদি দোকান সামনে রাস্তার উপরে একটি ভ্যানের উপর বসে ছিল।  এ সময়ে গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্র দিয়ে লিটনকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত লিটনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে লিটনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের চেষ্টা চালানো হচ্ছে। তবে লিটনের নামে একটি মাদকসহ তিনটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসায়িক লেনদেনের কারণেই তাকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ২৯ শে মে একই এলাকার হরিনাপোতা গ্রামের মৃত আতাল হকের ছেলে মুসা (৩৫) নামে এক যুবককে মাদকের অর্থ লেনদেনের জের ধরে কুপিয়ে হত্যা করা হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *