যশোরে মা-মেয়ের নির্যাতনে শ্বশুরের মৃত্যু 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে মা-মেয়ের নির্যাতনে মেয়ের শ্বশুর রাজুল ইসলাম কুটির মৃত্যু হয়েছে।

গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিরাজুল ইসলাম কুটি যশোর শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে হাসান আলী।

হাসান বলেন, শনিবার বিকেলে আমার শশুর বাড়ি যশোর বাহাদুরপুর পার্কের পাশে যান সিরাজুল ইসলাম কুটি। পূর্ব শত্রুতার জের ধরে আমার শাশুড়ি হাসি, বউ মনিকা ও ভগ্নিপতি শাবল দিয়ে আমার বাবা সিরাজুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে যখম করেন। এছাড়া তার চোখেও গুরুতর আঘাত করা হয়। এতে গুরুত্ব অসুস্থ হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে সিরাজুল তার বেয়াইন হাসির বাড়িতে গিয়েছিলেন। এরপর হঠাৎ মারামারি ও কান্নাকাটির শব্দ শুনে হাসি বেগমের বাড়িতে যান। তারা দুই তলায় উঠে দেখেন, একে অন্যকে লোহার পাইপ দিয়ে মারপিট করছেন। এর মাঝে সিরাজুলের এক চোখ ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরছে। হাসির শরীরের বিভিন্ন স্থানেও জখমের দাগ দেখা যায়। পরে স্থানীয়রা তাদের নিয়ন্ত্রণ করেন এবং সিরাজুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসি বেগমের স্বজনদের অভিযোগ, সিরাজুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে শনিবার তার ওপর হামলা চালান সিরাজুল। তিনি আত্মরক্ষার চেষ্টাকালে সিরাজুলের চোখে আঘাত লাগে। তবে স্থানীয় একটি সূত্র বলছে বেয়াই- বেয়াইনের মধুর সম্পর্ক ছিল এবং একসাথেই বেড়াতেন। এমনকি সিরাজুল ইসলাম প্রায়ই বেয়াইন বাড়িতে রাত্রি যাপন করতেন।

 

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে ২৯ মার্চ দুপুরে শহরতলীর বাহাদুরপুর জেস গার্ডেনের পেছনের বাসা থেকে হাসি বেগম ও তার মেয়ে কে আটক করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি হাসি বেগম তার মেয়ে ও তার অপার এক জামায় তাকে শাবল দিয়ে মেরে গুরুতর যখম করেন। পরে স্থানীয়রা তাকে প্রথমে যশোর মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুলের মৃত্যু হয়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এরপরেই বিস্তারিত জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *