অবৈধ ইঁটের ভাটা চালুর দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের অবৈধ ইঁটের ভাটা চালুর দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন জেলার ইটের ভাটা মালিক সমিতির নেতারা।

মঙ্গলবার দুপুরে ইটভাটা মালিকদের হয়রানি বন্ধে ৬ দফা দাবিতে যশোর সদর উপজেলাসহ জেলার আট উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি দেন।

উল্লেখ্য, যশোরের ৮টি উপজেলায় ১৪৬টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১১৬টিই অবৈধ, বৈধ ভাটা রয়েছে মাত্র ৩০ টি।এসব অবৈধ ইটের ভাটার মধ্যে রয়েছে অভয়নগর উপজেলার ৯টির মধ্যে ৯টি অবৈধ, বৈধ্য নেই একটিও । কেশবপুর উপজেলার ১০টির মধ্যে ৬টি অবৈধ, বৈধ আছে ৪ টি। চৌগাছা উপজেলার ৮টির মধ্যে ৬টি অবৈধ, বৈধ আছে ২টি। ঝিকরগাছা উপজেলার ২০টির মধ্যে ১১টি অবৈধ, বৈধ আছে ৯টি। বাঘারপাড়া উপজেলার ১২টির মধ্যে ১০টি অবৈধ, বৈধ আছে ২টি। মনিরামপুর উপজেলার ৩২টির মধ্যে ২৭টি অবৈধ, শুধুমাত্র বৈধ আছে ৫টি। শার্শা উপজেলার ২৩টির মধ্যে ২০টি অবৈধ, বৈধ আছে ৩টি। সদর উপজেলার ৩২টির মধ্যে ২৭টি অবৈধ, বৈধ আছে ৫টি।

ইটের ভাটা তৈরীর বিধান না মেনেই এসব ইট ভাটার অধিকাংশ গড়ে উঠেছে তিন ফসলি জমিতে, মহাসড়কের গা ঘেঁষে, লোকালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি। আইন বহিভূতভাবে কালো ধোয়ার মাধ্যমে দূষণ ঘটাচ্ছে পরিবেশের। দীর্ঘদিন ধরে এসব ইটভাটায় ইট তৈরি ও বিক্রি করা ও পরিবেশ দূষিত করা হলেও পরিবেশ অধিদফতরের কর্তাদের সাথে ভাটা মালিক সমিতির নেতাদের নিবিড় সখ্যতার কারণে কোনো ব্যবস্থা নেওয়া নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে।

জেলার অবৈধ ইটের ভাটা গুলো মালিক সমিতির মাধ্যমে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল। তবে সম্প্রতি সময়ে সংবাদ মাধ্যম এসব অবৈধ ইটের ভাটার নিয়ে সংবাদ প্রকাশ করেন। এরপর পর যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু ভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। অভিযান চালিয়ে অবৈধ কয়েকটি ভাটার মালিকদের জরিমানাও করেন। এরপর ইটের ভাটা সমিতির নেতারা ভাটা মালিকদের নিয়ে নানা ধরনের কৌশল তৈরি করেন।

৫ই আগস্টের পর জেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে এসব অবৈধ ইটের ভাড়া মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন। গত কয়েক সপ্তাহ ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেশ কিছু অবৈধ ইটের ভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। এর পরপরই নড়ে চড়ে বসে ইটের ভাটা মালিক সমিতির নেতারা।

এক পর্যায়ে এসব নেতারা মঙ্গলবার দুপুরে ইটভাটা মালিকদের হয়রানি বন্ধে ৬ দফা দাবিতে যশোর সদর উপজেলাসহ জেলার আট উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন।

ভাটা সমিতির নেতাদের দাবি,বিভিন্ন সময় অভিযানের নামে বিভিন্ন ইটভাটায় হানা দিয়ে জেল ও জরিমানা আদায় করা হচ্ছে। এসব হয়রানি বন্ধ না হলে ঈদের পরে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিয়ে সারা দেশ অচল করে দেওয়ার আল্টিমেট আমদানি সরকারকে।’

এর আগে সকালে যশোর সদর উপজেলা পরিষদে ইটের ভাটা মালিক সমিতির লোকজন ও ইটভাটা মালিক ও শ্রমিক বিক্ষোভ নিয়ে যায়। এ সময় তারা সেখানে দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ ও করেন। এ সময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি কাজী নাজির আহমেদ মুন্নু,জেলা ইট প্রস্তুতকারী সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবুল, সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমসহ অবৈধ ইটের ভাটার মালিকা উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে একই দাবিতে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে যশোরের চৌগাছা উপজেলা, মণিরামপুর উপজেলা, বাঘারপাড়া উপজেলা, ঝিকরগাছা উপজেলাসহ অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেছেন।

চৌগাছায় মিছিল ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দেওয়ান তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, ঝিকরগাছায় ছিলেন আব্দুর রাজ্জাক বিশ্বাস ও হুমায়ূন কবির, মণিরামপুরে ছিলেন আব্দুল খালেক ও রবিউল ইসলাম মিঠু, বাঘারপাড়ায় ছিলেন আব্দুস সালাম সৌদি ও বাবুল হোসেন।

বিষয়টি নিয়ে যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, অবৈধ বা অনৈতিক ভাবে ইটের ভাটা চালানোর কোন ধরনের সুযোগ নেই। তারা তাদের স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে তারা তাদের দাবি উত্থাপন করেছেন। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্পক্ষকে জানানো হবে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বা অনৈতিক যে কোন বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *