স্বৈরাচারের সময়ে বাড়ি ছাড়া এখন আবার হলো বাড়ি দখল

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছেন বাড়ি ছাড়া। আশা ছিল সরকার পরিবর্তন হলে বাড়িতে ফিরতে পারবেন। কিন্তু বিধি বাম সন্ত্রাসীরা আরো বেপরোয়া। এবার পুরো বাড়িই দখল করে নিয়েছে। নামিয়ে দিয়েছে ভাড়াটিয়া, লাগিয়েছেন ঘরে নতুন তালাও। 

এমন ঘটনা ঘটেছে জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া প্রফেসর পাড়ার পরিমল কান্তিক কর্মকারের জীবনে। বিষয়টি খোঁজখবর নিতে যাওয়ায় সন্ত্রাসেরা আবার তাকে বেধড়ক মারধর করেছে। এলাকায় যাতে কেউ জানতে না পারে তার জন্য রেলস্টেশন এলাকায় নিয়ে এসে আবার উঠিয়ে দিয়েছে ট্রেনেও।

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে কনফারেন্স করে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন পরিমল কান্তিক কর্মকার।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/02/20250220_120851.jpg

সংবাদ সম্মেলনের তিনি উল্লেখ করেন,  দীর্ঘ ৩৬ বছর যাবত যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ রোডে ১২৮০ নাম্বার হোল্ডিং এ দুইশতক জমি ক্রয় করে তার উপর বাড়ি তৈরি করে বসবাস করে আসছিলেন। প্রতিবেশী বিএনপির সহ-সভাপতি এফএম আলাউদ্দিন ও তার পরিবার আমার উপর নানাভাবে শারীরিক লাঞ্ছনা, হেয় প্রতিপন্ন ও অর্থনৈতিক ক্ষতি সাধন করে আসছিলেন। তাদের অত্যাচারে সেখানে বসবাস করাই দুঃসাধ্য হয়ে উঠেছিল।
সর্বশেষ ২০১৬ সালে আলাউদ্দিনের দুই ছেলে এফ এম রাজু আহমেদ ও এফএম রাব্বি এলাকায় ক্যাডার ভিত্তিক সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ওই সময়ে ছোট ছেলে এফ এম রাব্বি ও তার গুন্ডাবাহিনী আমাদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। তারাও ওয়ার্ড ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। ঐই হামলার ঘটনায় তার স্ত্রী মা বিউটি কর্মকার বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন ।এরপর থেকেই আলাউদ্দিন ও তার পরিবার আমাদের পরিবারের উপর নানাবিধ হুমকি ধামকি এমনকি প্রাণনাশের হুমকি দিতে থাকেন। তাদের অত্যাচার ও হুমকির কারণে ২০১৭ সালে আমার ৬ নাম্বার ওয়ার্ডের বাড়িটি ভাড়া দিয়ে যশোর শহরে বসবাস করতে থাকি। গত মাস পর্যন্ত আমাদের নোয়াপাড়ার বাড়িটি ভাড়া দেওয়া ছিলো।

নির্যাতনের ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

সর্বশেষ ২০২৫ সালের ১৬ই ফেব্রুয়ারি আমি জানতে পারি যে, এফ এম আলাউদ্দিন ও তার দুই ছেলে ও আলাউদ্দিনের ভাই বিএনপির সাংগঠনিক সম্পাদক এফএম গিয়াস উদ্দিন অনৈতিকভাবে আমার বসতবাড়িটি দখল করিয়া নিয়েছে। তারা সেখানে নতুন তালা লাগিয়েছেন। ১৭ ফেব্রুয়ারিতে বিষয়টি খোঁজখবর নিতে নোয়াপাড়াতে গেলে বাড়িতে নতুন তালা দেওয়া দেখতে পারেন এবং আমাদের বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আলাউদ্দিনের দুই ছেলে এফএম রাজু আহমেদ ও এফ এম রাব্বি ও তাদের গুন্ডাবাহিনী আমার বাসায় প্রবেশ করে এবং আমার  উপর হামলা করে ও তাকে নির্মমভাবে পিটিয়ে জখম করে। এরপর তাকে টেনে হিচড়ে তাদের বাসার একটি কক্ষে আটকে রাখে ও দফায় দফায় পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে  আমি সুযোগ পেয়ে তাদের নিচতলার ওই ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসি। তখন আলাউদ্দিন সাহেব তাকে প্রফেসর পাড়া মোড়ে একটি ওষুধের দোকানে বসিয়ে তাকে হুমকি প্রদান করেন সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা না নেওয়ার কথা বলেন । এমনকি থানায় গিয়ে মামলা না করার হুমকি ধামকি দেন। পরবর্তীতে তাকে ট্রেনে তুলে দিয়ে সরাসরি যশোরে গিয়ে বাসায় চলে যেতে বলেন। আহত অবস্থায় আমি বমি করতে থাকি। পরবর্তীতে আমার পরিবার তাকে চিকিৎসার জন্য যশোর সরকারি ২৫০ বিশিষ্ট হসপিটালে ভর্তি করেন। সেখানে আমি চিকিৎসাধীন ছিলাম কয়েকদিন ধরে। এখনো পর্যন্ত আমাদের বসতবাড়িটি তারা তালাবদ্ধ করে রেখেছ। নিরাপত্তার অভাবে আমি এখন আইনি সহায়তা নিতেও ভয় পাচ্ছি।

বিষয়টি নিয়ে অভিযুক্ত আলাউদ্দিনের মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সব অভিযোগ মিথ্যে ভিত্তিহীন। কার ভাড়াটে ঘর ছেড়ে দিয়ে তালা ঝুলিয়ে চলে গেছে। অভিযোগকারী পরিমল কান্তি স্বৈরাচার সরকারের আমলে এলাকার ছেলেদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে ছিল। পরে সে মামলার তুলে নেয়ার জন্য এইসব ব্যক্তিদের কাছ থেকে তিন লাখ টাকাও গ্রহণ করেছিল। কিন্তু মামলা না তুলে তিনি যশোরে যেয়ে বসবাস শুরু করেন। গত ১৭ তারিখে তিনি এলাকাতে আসলে তাকে পোলাপানে মারধর করে। বরং আমি তাকে নিরাপদে রেখে বাড়িতে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *