নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বাগআচড়া এলাকায় পাওনা টাকা চাওয়ায় রহিমা বেগম (৬০) নামে এক নারীকে মারধর করে হত্যা করেছে অপু(২৮) নামে এক যুবক।
নিহত রহিমা বেগম উপজেলার বাগআচড়া পিঁপড়া গাছী এলাকার মিজানের মাতা। ঘাতক ও এলাকার আব্দুস সামাদের ছেলে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শার্শা উপজেলার বাগাছড়া পিঁপড়াগাছি গ্রামে ঘাতক অপুর বাড়িতে।
স্থানীয়রা জানান, নিহত রহিমা বেগমের ছেলে মিজান মাঠে কৃষি জমিতে ডিপ টিউবলের পানি সেচ দেন। তিনি নিজের জমির পাশাপাশি অন্যের জমিতে পানি বিক্রি করে থাকেন। মিজান মাঠে পানি। গত মৌসুমের ১০ হাজার টাকা বকেয়া থাকায় অপুকে এবছর পানি দিতে অস্বীকার করে নিহত রহিমা বেগমের ছেলে মিজান। মঙ্গলবার বিকালে মিজান তার মা রহিমাকে অপুর বাড়িতে পাঠান বকেয়া টাকা নিয়ে আসতে। অপুর বাড়িতে গিয়ে মা রহিমা বেগম পাওনা টাকা চাইলে অপু তাকে বকাঝকা করেন। রহিমা বেগম প্রতিবাদ করলে অপু ও তার স্ত্রী দু’জন মিলে রহিমা বেগমকে মারধর করেন। এতে রহিমা বেগম গুরুত্ব অসুস্থ হয়ে পড়েন । সাথে সাথে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিয়ে শার্শা থানার অফিসার কে এম রবিউল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক অপু পালিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।