সরকারি অফিসে গোপন বৈঠকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

নিউজটি শেয়ার লাইক দিন

সরকারি অফিসে গোপন বৈঠকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: সরকারি অফিসে বসে ঘন্টার পর ঘন্টা গোপন বৈঠক করেন যশোর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হুসাইন।

রোববার বেলা ১১ টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তার দপ্তরে বসে থেকেও তার দেখা পাওয়া যায় না। এ সময়ে অফিসের লোকজনের কাছে তার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানান অফিসে ভিতরে কয়েকজনকে নিয়ে মিটিং চলছে। পরে দরজা ফাঁকা করে  সালাম বিনিময় করলে তিনি বলেন ইমারজেন্সি বৈঠক চলছে। আপনি পাশের রুমে গিয়ে বসেন। এ সময়ে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বসে থাকলেও তার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। পরে তিনি ঘরের দরজা ছিটকিনি দিয়ে পুনরায় গোপন বৈঠকে বসেন। এরপর বৈঠক শেষে তিনি তড়িঘড়ি করে মোটরসাইকেল নিয়ে বাইরে চলে যাওয়ার সময় তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন আমার নির্ধারিত লোকজন ছাড়া কারো সঙ্গে দেখা করে সময় নষ্ট করা সম্ভব নয় বলে তিনি জানান।

অভিযোগ রয়েছে, প্রকল্প কর্মকর্তা ইয়ারুল হোসাইন যশোর সদর উপজেলায় যোগদানের পর থেকে তিনি বিভিন্ন প্রকল্পের ঠিকাদার দের নিয়ে ঘরে দরজা দিয়ে গোপনে বৈঠক চালান। নাম সর্বস্ব কাজ দেখিয়ে প্রকল্পের টাকা লুটপাট করছে এ কর্মকর্তা। এমনকি সরকারের বিভিন্ন সহায়তা নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নাম দেখিয়ে তিনি নিজেই টাকা ও জিনিসপত্র আত্মসাৎ করেছে।

নাম প্রকাশ না করার স্বার্থে এক এতিমখানার শিক্ষক জানান, আমি মাদ্রাসার এতিমদের জন্য কিছু কম্বলের আবেদন করেছিলাম। কিন্তু আজও পর্যন্ত আমাকে কোন কম্বল প্রদান করা হয়নি। অথচ নাম সর্বস্ব বিভিন্ন মানুষ বিভিন্ন নামে প্রকল্প কর্মকর্তাকে ম্যানেজ করে সরকারি নানা সহায়তা নিয়ে চলে যাচ্ছে। অথচ যারা এর প্রকৃত পাওনাদার তারা রয়ে যাচ্ছে সেবার বাইরে।

এর আগে তিনি সাতক্ষীরা সদরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা কালীনই তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

সাতক্ষীরা সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, ইয়ারুল হোসাইন সাতক্ষীরা প্রকল্প কর্মকর্তা থাকাকালীন সময়ে এখানেও নিজের অফিসের দরজা বন্ধ করে ঠিকাদারদের নিয়ে গোপন বৈঠক করতেন। নাম সর্বস্ব কাজ দেখিয়ে তিনি ও ঠিকাদার কোটি কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। যা তদন্ত করলে বের হয়ে আসবে বলে জানান তিনি।

 

বিষয়টি নিয়ে প্রকল্প কর্মকর্তা ইয়ারুল হুসাইনের কাছে সরকারি অফিসে দরজা বন্ধ করে বৈঠক করার বিধান আছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর ক্ষেপে যান। এবং বলেন আমি কার সঙ্গে মিটিং করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই অফিসে আমার বিধান মতই চলবে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *