বেনাপোলে ভ্যানচালকের কোমরে মিললো ৯ কোটি টাকার ডায়মন্ড

নিউজটি শেয়ার লাইক দিন

যশোর প্রতিবেদক: যশোরের বেনাপোলে হাফিজুর (৫৩) নামের এক ভ্যানচালকের কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে ৯ কোটি টাকার ডায়মন্ড।

এইসব ডায়মন্ডের মধ্যে রয়েছে সাতটি আংটি, দুটি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল। যার ওজন ২১০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় নয় কোটি টাকা।
আটক হাফিজুর যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের মৃত শাহাদাত মোড়লের ছেলে।

বুধবার (২৯শে জানুয়ারি) রাতে শার্শার পাচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে এসব গহনাসহ হাফিজুরকে আটক করেন শার্শা অগ্রভুলোট বিওপি ক্যাম্পের বিজেপি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার

তিনি বলেন ডায়মন্ড সহ আটক হাফিজুর সীমান্তের চিহ্নিত পাচারকারী। সে ভ্যানচালকের ছদ্মবেশে বিভিন্ন সময় সীমান্ত দিয়ে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পাচার করে আসছিলেন। গতরাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে শার্শা অগ্রভুলোট সীমান্ত অভিযান চালিয়ে তাকে ডায়মন্ডের তৈরী সাতটি আংটি, দুটি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুলসহ আটক করা হয়। এসব ডায়মন্ডের বাজার মূল্য প্রায় নয় কোটি টাকা। তার বিরুদ্ধে পাচার মামলা দিয়ে তাকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *